Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

প্রথম স্ত্রীর বাড়ি যাওয়ায় স্বামীর অঙ্গ কাটলেন দ্বিতীয়জন

Advertisement

Icon

পুঠিয়া (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পুঠিয়ায় আশরাফুল ইসলাম নামে এক ব্যক্তির গোপনাঙ্গ কেটে দেওয়ার অভিযোগ উঠেছে তার দ্বিতীয় স্ত্রীর বিরুদ্ধে। শনিবার ভোর রাতে উপজেলার মাহিন্দ্রা বাজার এলাকায় আশরাফুলের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় তার দ্বিতীয় স্ত্রী রেখা খাতুনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আহত আশরাফুলকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে পুলিশ। আশরাফুল উপজেলার তারাপুর গ্রামের বাসিন্দা। তিনি পেশায় বাসের সহকারী। তারাপুরে তার প্রথম স্ত্রী থাকেন। দ্বিতীয় স্ত্রীর জন্য মাহিন্দ্রা বাজার এলাকায় বাসা ভাড়া নিয়ে থাকতেন তিনি। তবে মাঝেমধ্যে প্রথম স্ত্রীর বাড়িতেও যেতেন আশরাফুল। এ নিয়ে দুই স্ত্রীর মধ্যে বিরোধ চলছিল। এ বিরোধের জেরে শনিবার ভোর রাতে রেখা ব্লেড দিয়ে তার স্বামীর গোপনাঙ্গ কেটে দেন বলে অভিযোগ উঠেছে। পুঠিয়ার বেলপুকুর থানার ওসি ফারুক হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত অবস্থায় আশরাফুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে তার প্রথম স্ত্রী রয়েছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম