Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সিরাজগঞ্জে নিখোঁজ চালকের লাশ বেলকুচিতে

ভ্যান ছিনিয়ে নিতে হত্যা

Advertisement

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সিরাজগঞ্জ থেকে চার দিন আগে নিখোঁজ অটোভ্যান চালক আব্দুর রাজ্জাক শেখের (৬০) লাশ বেলকুচি থেকে উদ্ধার করেছে পুলিশ। তবে তার ব্যবহৃত অটোভ্যানটি পাওয়া যায়নি। নিহত রাজ্জাক সদর উপজেলার সয়দাবাদ পুনঃবাসন এলাকার মৃত আরু শেখের ছেলে। জানা যায়, মঙ্গলবার নিজের অটো ভ্যান নিয়ে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন রাজ্জাক শেখ। শনিবার দুপুরে বেলকুচিতে এনায়েতপুর-সিরাজগঞ্জ সড়কের রাজাপুর ইউনিয়নের সমেশপুর হাবিব স্মৃতি সৌধ এলাকায় রাজ্জাকের লাশ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে অটোভ্যানটি ছিনিয়ে নিতে ওই বৃদ্ধকে হত্যা করেছে দুর্বৃত্তরা। বেলকুচির ওসি মোক্তারুজ্জামান জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম