প্রেমিকের হাত ধরে পালানোর ১৫ দিনেই লাশ হলো কিশোরী
Advertisement
হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মোবাইল ফোনে প্রেমের সম্পর্কের জেরে বাপের বাড়ি ছাড়ার মাত্র ১৫ দিনের মাথায় হাটহাজারীতে কিশোরীর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত আসিফা আক্তার ফটিকছড়ির ভূজপুর থানাধীন হেঁয়াকো গ্রামের বাসিন্দা। শুক্রবার রাতে হাটহাজারীর মির্জাপুর ইউনিয়নের সরকারহাটের পশ্চিম মির্জাপুর মনসুরাবাদ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে প্রেমিক ইমরান হোসেন পলাতক রয়েছে। ইমরান চাঁদের গাড়ির হেলপার এবং হাটহাজারীর কাটিরহাট এলাকার বাসিন্দা। ইমরানের পরিবারের দেওয়া তথ্যমতে, প্রায় দেড় মাস আগে মোবাইলে আসিফার সঙ্গে তার পরিচয় ও প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মাসখানেক পর আসিফা বাড়ি ছেড়ে ইমরানের পরিবারের সঙ্গে তাদের সরকারহাটের বাসায় এসে থাকতে শুরু করে। ইমরানের মা নাসিমা আক্তার জানান, আসিফা তাদের বাসায় চলে এলেও অপ্রাপ্তবয়স্ক হওয়ায় বিয়ের আইনি কাজ সম্পন্ন হয়নি। তবে আসিফার খালার সঙ্গে মোবাইলে তাদের যোগাযোগ ছিল। তার দাবি, শুক্রবার সন্ধ্যায় পরিবারের অজান্তে আসিফা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এদিকে, ঘটনার পর প্রেমিক ইমরান পালিয়ে যাওয়ায় এটি হত্যা নাকি আত্মহত্যা এনিয়ে রহস্য তৈরি হয়েছে। ওসি মো. জাহিদুর রহমান জানান, ওই কিশোরীর লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
