Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পলাশবাড়ীতে ছেলে সেজে তরুণীকে বিয়ে

সালিশে তওবা পড়িয়ে রফা

Advertisement

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পলাশবাড়ীতে ছেলে সেজে এক তরুণী আরেক তরুণীকে বিয়ে করার ঘটনাকে কেন্দ্র করে সালিশে মারধর, কান ধরে ওঠবস করানো এবং তওবা পড়িয়ে রফাদফা করা হয়েছে। শনিবার পর্যন্ত এ ঘটনা নিয়ে এলাকায় আলোচনা-সমালোচনা চলছে। এর আগে শুক্রবার জুমার নামাজের পর উপজেলার বরিশাল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে এ ঘটনা ঘটে। সালিশে কনেকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হলেও বর পরিচয়ে বিয়ে করা তরুণীকে মারধরের অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্র ও কাবিননামা অনুযায়ী, বরিশাল গ্রামের ইব্রাহীম খলিলের মেয়ে চাঁদনী আক্তার নিজের নাম পরিবর্তন করে ‘রাসেল’ পরিচয়ে ১৫ এপ্রিল পলাশবাড়ী পৌরসভার হিজলগাড়ী গ্রামের তাজু মিয়ার মেয়ে লাবনী আক্তারকে বিয়ে করেন। পরে তাদের বিয়ের বিষয়টি এলাকায় জানাজানি হলে চাঞ্চল্যের সৃষ্টি হয়। বিষয়টি প্রথমে চাঁদনীর বাবা জানতে পারেন। এরপর ঘটনার মীমাংসার জন্য শুক্রবার জুমার নামাজের পর স্থানীয় লোকজনের উদ্যোগে সালিশ বৈঠক বসে। সালিশে উপস্থিত উপজেলা যুবদলের আহ্বায়ক মাহফুজ আহমেদ বলেন, এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে এবং স্থানীয় লোকজনের উপস্থিতিতে ঘটনাটি মীমাংসা করা হয়েছে। থানার ওসি সরোয়ার আলম খান বলেন, ‘ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তবে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম