Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বক্তৃতা ও চিত্রাঙ্কনে সেরা সাফা-সাইফা

Advertisement

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

উপস্থিত বক্তৃতা ও চিত্রাঙ্কনে সেরা দুই বোন সাইফুন নেছা সাফা ও সায়ীদা সামীহা সাইফা। তারা সিংড়া পৌর শহরের মাদারীপুর মহল্লার সাংবাদিক ও পরিবেশকর্মী সাইফুল ইসলামের মেয়ে। সাফা সিংড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ও সাইফা একই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।

সাফা ২০২৬ সালে বাংলাদেশ স্কাউট আয়োজিত উপজেলা ও জেলা পর্যায়ে প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় বাংলা ভাষায় উপস্থাপনা ও চিত্রাঙ্কনে প্রথম স্থান অর্জন করে। পরে রাজশাহী বিভাগে আঞ্চলিক প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে বাংলা ভাষায় উপস্থাপনায় তৃতীয় স্থান অর্জন করেছে। ২০২৬ সালে প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় উপস্থিত বক্তৃতা ও প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় আবৃত্তিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে। এছাড়া ২০২৫ ও ২০২৬ সালে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস, মহান স্বাধীনতা দিবস, জুলাই গণ-অভ্যুত্থান দিবস, বাংলা নববর্ষ, জুলাই শহীদ স্মরণে আয়োজিত উপস্থিত বক্তৃতা, আবৃত্তি ও চিত্রাঙ্কনসহ আরও ১৫টি অর্জন তার ঝুড়িতে। তারই হাত ধরে ছোট বোন সাইফা আন্তর্জাতিক মার্তৃভাষা দিবস, জুলাই গণ-অভ্যুত্থান দিবস, বাংলা নববর্ষসহ বিভিন্ন প্রতিযোগিতায় কবিতা আবৃত্তি ও চিত্রাঙ্কনে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে অন্তত আটটি পুরস্কার অর্জন করেছে। তারা চলনবিলের পাখি ও পরিবেশ রক্ষায় বাবার সঙ্গে থেকে পাখি অবমুক্ত, বৃক্ষরোপণ কর্মসূচি ও পরিবেশবিরোধী আন্দোলনে অংশ গ্রহণের মধ্য দিয়ে ক্ষুদে পরিবেশকর্মী হিসাবেও পরিচিতি পেয়েছে। সাফা ব্যারিস্টার আর সাইফা বিজ্ঞানী হয়ে নিজেদের দেশের সেবায় নিয়োজিত রাখতে চায়। ইউএনও আব্দুল্লাহ আল রিফাত বলেন, প্রতিযোগিতায় অংশ নিলেই দুই বোনই প্রথম ও দ্বিতীয় স্থান অর্জন করে। তাদের সফলতা কামনা করেন তিনি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংগীতে স্বর্ণজয় স্নেহার

সংগীতে স্বর্ণজয় স্নেহার

মানিকগঞ্জে খুদে প্রতিভা জান্নাত

মানিকগঞ্জে খুদে প্রতিভা জান্নাত

বক্তৃতা ও চিত্রাঙ্কনে সেরা সাফা-সাইফা

বক্তৃতা ও চিত্রাঙ্কনে সেরা সাফা-সাইফা

মায়ের অনুপ্রেরণায় নাচেই অর্হার সাফল্য

মায়ের অনুপ্রেরণায় নাচেই অর্হার সাফল্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম