Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মানিকগঞ্জে খুদে প্রতিভা জান্নাত

রং-তুলিতে স্বপ্ন আঁকে সুরে-ছন্দে মুগ্ধ করে

Advertisement

Icon

মতিউর রহমান, মানিকগঞ্জ

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রং-তুলির আঁচড়ে ফুটিয়ে তোলে জীবনের নানা ছবি। কখনো কণ্ঠে তোলে দেশাত্মবোধক গান, কখনো ইসলামি সংগীত ও হামদ-নাতে মুগ্ধ করে শ্রোতাদের। কবিতা আবৃত্তি, ছড়াগান আর কুরআন তিলাওয়াতেও রয়েছে সমান আগ্রহ। বয়সের তুলনায় বহুমুখী এ প্রতিভা নিয়ে মানিকগঞ্জের সাংস্কৃতিক অঙ্গনে ধীরে ধীরে নিজের অবস্থান তৈরি করছে ফাতেমা আনসারী জান্নাত। জাতীয় কন্যাশিশু দিবসে জান্নাতের এ পথচলা হয়ে উঠতে পারে সম্ভাবনাময় কন্যাশিশুর মেধা, সৃজনশীলতা ও স্বপ্ন পূরণের এক অনুপ্রেরণার গল্প। মানিকগঞ্জের ঐতিহ্যবাহী মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাত। পড়াশোনার পাশাপাশি চিত্রাঙ্কন, আবৃত্তি, সংগীত ও বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় নিয়মিত অংশ নিচ্ছে সে। একের পর এক পুরস্কার অর্জনের মধ্য দিয়ে নিজের প্রতিভার পরিচয় দেওয়ার পাশাপাশি গর্বিত করছে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে। জান্নাতের বাবা রিপন আনসারী পেশায় সাংবাদিক, মা শাহিন নাহার লিমা একজন স্কুলশিক্ষক। পড়াশোনাতেও ধারাবাহিকভাবে ভালো ফল করে আসছে জান্নাত। বাংলাদেশ শিশু একাডেমি, জেলা শিল্পকলা একাডেমি, জাতীয় গ্রন্থাগার, পরিবেশ অধিদপ্তরসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের আয়োজনে প্রতিযোগিতায় অংশ নিয়ে সাফল্য পেয়েছে জান্নাত। সম্প্রতি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ‘মানিকগঞ্জের ইতিবৃত্ত’ বিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার নিুমাধ্যমিক বিভাগে উপজেলা ও জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সে। বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি, শিশু অধিকার দিবস ও বিশ্ব শিশু সপ্তাহ উপলক্ষ্যে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায়ও জেলা পর্যায়ে সাফল্য পেয়েছে। মার্কস অলরাউন্ডার চিত্রাঙ্কন প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম হয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পায় জান্নাত। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে পরিবেশ অধিদপ্তরের আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অর্জন করে জেলা পর্যায়ে দ্বিতীয় স্থান। জাবাল-ই-নুর দাখিল মাদ্রাসার আয়োজনে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লেখা ও কুইজ প্রতিযোগিতায় জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্বও রয়েছে তার। সংগীতেও পিছিয়ে নেই এ কিশোরী। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত হামদ-নাত প্রতিযোগিতায় জেলা পর্যায়ে প্রথম এবং দলীয় সংগীতে দ্বিতীয় স্থান অর্জন করে সে।

এছাড়া মহান স্বাধীনতা ও জাতীয় দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, পহেলা বৈশাখ, রবীন্দ্র-নজরুল জয়ন্তী এবং নিজ শিক্ষাপ্রতিষ্ঠানের বিভিন্ন আয়োজনে চিত্রাঙ্কন, আবৃত্তি, হামদ-নাত ও সংগীতে নিয়মিত পুরস্কার অর্জন করে আসছে জান্নাত। জান্নাতের এ সাফল্যে গর্বিত তার বাবা-মা ও শিক্ষাপ্রতিষ্ঠানের সংশ্লিষ্টরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংগীতে স্বর্ণজয় স্নেহার

সংগীতে স্বর্ণজয় স্নেহার

মানিকগঞ্জে খুদে প্রতিভা জান্নাত

মানিকগঞ্জে খুদে প্রতিভা জান্নাত

বক্তৃতা ও চিত্রাঙ্কনে সেরা সাফা-সাইফা

বক্তৃতা ও চিত্রাঙ্কনে সেরা সাফা-সাইফা

মায়ের অনুপ্রেরণায় নাচেই অর্হার সাফল্য

মায়ের অনুপ্রেরণায় নাচেই অর্হার সাফল্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম