Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংগীতে স্বর্ণজয় স্নেহার

Advertisement

Icon

অমিত রায়, ময়মনসিংহ

প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সংগীত-আবৃত্তির প্রতি শখ আর আগ্রহ ছিল গীতাঞ্জলি ঘোষ স্নেহার। মেয়ের ইচ্ছাকে প্রাধান্য দিতে মা ছিল পাশে। সংগীতের শিক্ষক মা’র হাতে হাতেখড়ি স্নেহার। ফলে প্রাথমিক বিদ্যালয় থেকেই একটু একটু করে সাংস্কৃতিক প্রতিযোগিতার নানা সাফল্য ঘরে আসে। সপ্তম শ্রেণিতে জেলা শিল্পকলা একাডেমিতে ভর্তির মাধ্যমে প্রাতিষ্ঠানিক যাত্রা। এরপর অষ্টম শ্রেণি থেকে জেলা-উপজেলা, আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ে নানা পুরস্কারে ভূষিত হয় স্নেহা। আরটিভির মিউজিক্যাল রিয়েলিটি শো ‘সুফিয়ানা’য় রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে ২০২২ সালে। এরআগে ২০১৮ সালে শুদ্ধস্বরে জাতীয় সংগীত প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে স্বর্ণপদকপ্রাপ্ত হয়। এছাড়াও জাতীয় ফিজিক্স অলিম্পিয়াড ২০২০ সালে অংশগ্রহণসহ উপজেলা-জেলা, আঞ্চলিক ও বিভাগীয় পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতার পাশাপাশি বিষয়ভিত্তিক অলিম্পিয়াডে অংশগ্রহণের মাধ্যমে কখনো চ্যাম্পিয়ন, কখনো প্রথম ও দ্বিতীয় স্থান দখল করে নেয়। গীতাঞ্জলি ঘোষ স্নেহা বর্তমানে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফ্যাকাল্টি অব এগ্রিকালচারে অনার্স প্রথম বর্ষে দ্বিতীয় সেমিস্টার শেষ করেছে। সে পড়াশোনাতেও অদম।

স্নেহা যুগান্তরকে জানায়, মা রবীন্দ্র ভারতীতে পড়াশোনা করে এখানে গানের স্কুল দিয়েছে। মা’র উৎসাহ ও অনুপ্রেরণা আর বাবাকে নিয়ে বিভিন্নস্থানে ছুটে চলা কিছুটা হলেও কাজে লাগাতে পেরেছি। স্নেহা জানায়, সংগীতে জীবন চলবে না বিধায় পড়াশোনার প্রতি আস্থাটা বেশি। সংগীত সবসময় পাশে থাকবে বলেও জানায় স্নেহা। সংগীতের প্রতি আবেগী স্নেহা বাবা-মা ও শিক্ষকদের প্রতি চির কৃতজ্ঞতা প্রকাশ করে তাদের দীর্ঘায়ু কামনা করেন।

স্নেহার বাবা জুয়েলারি ব্যবসায়ী গৌতম কুমার ঘোষ জানান, ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি সংগীত-আবৃত্তি ও নাচের প্রতি শখ ছিল স্নেহার। তার মায়েরও ইচ্ছা নাচে-গানে ভালো করবে মেয়ে। আজ সেই ইচ্ছা অনেকাংশে পূরণ হয়েছে। তবে সংগীতে কর্মজীবন গড়াবে না সে এটা নিশ্চিত ছিলাম।

সংগীত শিল্পী ও শিক্ষক মা নমিতা ঘোষ আক্ষেপ করে বলেন, স্নেহা সঙ্গীতে বরাবরই ভালো। বিভিন্ন পর্যায়ের প্রতিযোগিতায় শতশত সনদপত্র, ক্রেস্ট ও অন্যান্য পুরস্কার ঘরে ঝুলছে। ময়মনসিংহ নগরীর মদন বাবু রোডে বসবাস করে গীতাঞ্জলি ঘোষ স্নেহা বাবা স্বর্ণ ব্যবসায়ী, মা গানের শিক্ষক। ২০০৫ সালের ২৩ ডিসেম্বর জন্ম স্নেহার।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সংগীতে স্বর্ণজয় স্নেহার

সংগীতে স্বর্ণজয় স্নেহার

মানিকগঞ্জে খুদে প্রতিভা জান্নাত

মানিকগঞ্জে খুদে প্রতিভা জান্নাত

বক্তৃতা ও চিত্রাঙ্কনে সেরা সাফা-সাইফা

বক্তৃতা ও চিত্রাঙ্কনে সেরা সাফা-সাইফা

মায়ের অনুপ্রেরণায় নাচেই অর্হার সাফল্য

মায়ের অনুপ্রেরণায় নাচেই অর্হার সাফল্য

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম