Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ফতুল্লায় হাত-পা বেঁধে কিশোরীকে হত্যা

শরণখোলা ঘোড়াঘাট ও সোনাগাজীতে ৪ লাশ উদ্ধার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফতুল্লায় হাত-পা বেঁধে কিশোরীকে হত্যার পর বস্তায় ভরে পরিত্যক্ত জায়গায় ফেলে রাখা হয়েছে। এছাড়া শরণখোলায় দিনমজুর, ঘোড়াঘাটে কিশোরী ও সোনাগাজীতে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। যুগান্তর প্রতিনিধিরা জানান : নারায়ণগঞ্জের ফতুল্লায় হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত কিশোরীর বস্তাবন্দি লাশ উদ্ধার করা হয়েছে। ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে পরিত্যক্ত জায়গা থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। ওসি মাহাবুব আলম জানান, নিহতের শরীরের বিভিন্নস্থানে আঘাতে চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যার পর লাশ বস্তায় ভরে এখানে ফেলে রেখে গেছে। এ বিষয়ে তদন্ত চলছে। বাগেরহাটের শরণখোলায় আমগাছ থেকে মিলন মোল্লা (৪৮) নামে দিনমজুরের লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে উত্তর সাউথখালী গ্রাম থেকে লাশটি উদ্ধার করেছে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দিনমজুর মিলন মোল্লা বাগেরহাট সদরের রায়হান মোল্লার ছেলে। ওসি রোকেয়া খানম জানান, ২০ বছর আগে শরণখোলার উত্তর সাউথখালী গ্রামের জব্বার কবিরাজের মেয়ে জবেদাকে বিয়ে করে শ্বশুরবাড়িতেই থাকতেন মিলন। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে। দিনাজপুরের ঘোড়াঘাটে কহিনুর (১২) নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার উপজেলার বরাতীপুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত কহিনুর ওই এলাকার শহিদুল ও ছমিরন দম্পতির মেয়ে। মায়ের সঙ্গে কথা কাটাকাটির জেরে ঘটনাটি ঘটতে পারে। এসআই নজরুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। ফেনীর সোনাগাজীতে পুকুর থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিহত নিজাম উদ্দিন সোনাগাজী পৌরসভার ৫নং ওয়ার্ডের তুলাতলী গ্রামের আহসান উল্যাহর ছেলে। ফাহিমা আক্তার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের দুলাল হোসেনের কন্যা। পরিবারের সদস্যরা জানান, নিজাম উদ্দিন সকালে বাড়ির পাশে পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন পুকুর পাড়ে লাকড়ি কুড়াতে যান। এ সময় মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি পানিতে পড়ে যান। পরে তা ভাসমান লাশ উদ্ধার করা হয়। অপরদিকে ফাহিমা আক্তারের ঝুলন্ত লাশ ঘর থেকে উদ্ধার করা হয়। ওসি মোহাম্মদ আবুল হাসিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শিক্ষক বদলিতে অনিয়ম

শিক্ষক বদলিতে অনিয়ম

বিডিএস ডিগ্রি নেই তবু দন্ত চিকিৎসক!

বিডিএস ডিগ্রি নেই তবু দন্ত চিকিৎসক!

কেশবপুর ও কালকিনিতে পানিতে ডুবে দুজনের মৃত্যু গাবতলীতে গোসলে গিয়ে প্রাণ হারাল স্কুলছাত্র

গাবতলীতে গোসলে গিয়ে প্রাণ হারাল স্কুলছাত্র

ফতুল্লায় হাত-পা বেঁধে কিশোরীকে হত্যা

ফতুল্লায় হাত-পা বেঁধে কিশোরীকে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম