কেশবপুর ও কালকিনিতে পানিতে ডুবে দুজনের মৃত্যু
গাবতলীতে গোসলে গিয়ে প্রাণ হারাল স্কুলছাত্র
ইসলামপুরে বিলে ডুবে শিশু নিখোঁজ
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কেশবপুরে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ হারিয়েছে শিশু। গাবতলীতে পুকুরে গোসলে নেমে স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। কালকিনিতে বন্ধুদের সঙ্গে নদীতে গোসলে গিয়ে নিখোঁজ শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া পানিতে ইসলামপুরে বিলে ডুবে শিশু নিখোঁজ হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : যশোরের কেশবপুরে নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরে ডুবে সাজিদ মাহমুদ (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকালে খেলার সময় সাগরদাঁড়ি ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত সাজিদ মির্জানগর গ্রামের শেখ হাসানুল হকের ছেলে। জামালপুরের ইসলামপুরে বন্ধুদের সঙ্গে আলাইবিলে গোসলে নেমে রাতুল (৮) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। রোববার দুপুরে সদর ইউনিয়নের পচাবহলা আলাই বিলে ওই ঘটনা ঘটে। নিখোঁজ রাতুল পচাবহলা ঘোনাপাড়ার আলাল শেখের ছেলে। বগুড়ার গাবতলীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে নাজমুল হাসান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে গাবতলী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ের পুকুরে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল গাবতলীর জয়ভোগা গ্রামের আবদুল জলিলের ছেলে। সে স্থানীয় লাইফ ফেয়ার স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। মাদারীপুরের কালকিনিতে নিখোঁজের একদিন পর রোববার আব্দুর রহমান (৮) নামে এক শিশুর লাশ আড়িয়াল খাঁ নদী থেকে উদ্ধার করেছে ডুবুরি দল। নিহত আব্দুর রহমান চর আলীমাবাদ গ্রামের হোসেনের ছেলে। জানা গেছে, আব্দুর রহমান শনিবার দুপুরে বন্ধুদের সঙ্গে বাড়ির পাশের আড়িয়াল খাঁ নদীতে গোসলে গিয়ে নিখোঁজ হয়। রোববার তার লাশ উদ্ধার করে ডুবুরিরা।
