Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

কটিয়াদীতে চাঁদা নিয়ে কথা কাটাকাটি

ওষুধ প্রতিনিধির পা ভাঙল ফারিয়ার সভাপতি

Advertisement

Icon

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কটিয়াদীতে আনন্দ ভ্রমণের চাঁদা দিতে না পারায় মারধর করে মাটিতে ফেলে মোটরসাইকেল তুলে দিয়ে এক ওষুধ কোম্পানির প্রতিনিধির পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে ফারিয়ার (বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভস অ্যাসোসিয়েশন) সভাপতি রেফায়েত উল্লাহর বিরুদ্ধে। রোববার সকালে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ ঘটনা ঘটে। আহত মো. হাইয়ুম প্রামাণিক এরিস্টোফার্মা লিমিটেডের কটিয়াদী এলাকার প্রতিনিধি। তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তান্দরিয়া গ্রামের আক্কাস আলীর ছেলে। প্রত্যক্ষদর্শীরা জানান, আগামী ২৫ অক্টোবর বান্দরবান ও খাগড়াছড়িতে আনন্দ ভ্রমণের আয়োজন করেছে ফারিয়ার কটিয়াদী শাখা। এ জন্য সদস্যপ্রতি দুই হাজার টাকা চাঁদা নির্ধারণ করা হয়। চাঁদা চাওয়াকে কেন্দ্র করে ফারিয়ার সভাপতি ও পপুলার ফার্মাসিউটিক্যালসের প্রতিনিধি রেফায়েত উল্লাহর সঙ্গে হাইয়ুমের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাইয়ুমকে মারধর করে মাটিতে ফেলে তার শরীরের ওপর মোটরসাইকেল তুলে দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফিরোজ মিয়া জানান, হাইয়ুমের বাম পায়ের হাঁটুর নিচের হাড় ভেঙে গেছে। শরীরের বিভিন্ন স্থানেও আঘাত রয়েছে। ওসি মো. রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম