প্রাইভেট পড়ানোর নামে একাধিকবার ছাত্রীকে ধর্ষণ
শ্যামগরে ছাত্রী অন্তঃসত্ত্বা
Advertisement
শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
শ্যামনগরে প্রাইভেট পড়ানোর নামে মাদ্রাসা ছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। ঘটনা প্রকাশের পর এ নিয়ে এলাকায় তোলপাড় শুরু হয়েছে। অভিযুক্ত নূর আলম গুমানতলী কামিল মাদ্রাসার সমাজবিজ্ঞানের শিক্ষক ও গুমানতলী গ্রামের বাসিন্দা। জানা গেছে, মা প্রবাসী হওয়ায় ওই ছাত্রী তার নানাবাড়ি থেকে পড়াশোনা করে। শিক্ষক নূর আলম ওই ছাত্রীর বাসায় গিয়ে প্রাইভেট পড়াত। এ সুযোগে ওই শিক্ষক ছাত্রীকে একাধিকার ধর্ষণ করে। একপর্যায়ে ওই ছাত্রী অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ বিষয়ে শিক্ষক নূর আলমের মোবাইলে একাধিকবার কল দিলেও কোনো সাড়া পাওয়া যায়নি।
ওসি মো. শাফিউল ইসলাম পাটোয়ারী বলেন, ভুক্তভোগী শিশু ছাত্রীর জবানবন্দি নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
