Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বকশীগঞ্জে নিখোঁজ গৃহবধূর লাশ মিলল ঝোপে

পীরগঞ্জে গাছে ঝুলছিল ট্রাকচালকের নিথর দেহ

Advertisement

Icon

পীরগঞ্জ ও বকশীগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পীরগঞ্জে একটি কাঁঠালগাছ থেকে এক ট্রাকচালকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে উপজেলার রামনাথপুর ইউনিয়নের আব্দুল্যাহপুর গ্রামের পূর্বপাড়া বিলের ধারের একটি কাঁঠালগাছ থেকে ঝুলন্ত লাশটি উদ্ধার করে পুলিশ। নিহত ট্রাকচালকের নাম ফারুক মিয়া। তিনি ওই গ্রামের পশ্চিমপাড়ার বাসিন্দা আইয়ুব আলীর ছেলে। পীরগঞ্জ থানার ওসি জানান, এটি হত্যা না আত্মহত্যা, তা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে নিশ্চিত হওয়া যাবে। এদিকে বকশীগঞ্জের দত্তেরচর নামক স্থানে হাইওয়ে সড়কের পাশে ঝোপ থেকে রোজিনা আক্তার নামে এক গৃহবধূর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে স্বামী ইয়াকুব আলী পলাতক। সোমবার সকালে থানা পুলিশ বকশীগঞ্জ-কামালপুর হাইওয়ে সড়কের পাশের ঝোপ থেকে লাশটি উদ্ধার করে। নিহত রোজিনা আক্তার বকশীগঞ্জ উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের দক্ষিণ দত্তেরচর গ্রামের ওয়াজেদ আলীর মেয়ে। জানা গেছে, গত শুক্রবার জুমার নামাজের পর থেকে রোজিনা নিখোঁজ ছিলেন। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাননি। সোমবার ভোরে কামালপুর হাইওয়ে সড়কের পশ্চিম পাশে একটি ঝোপ থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন সেখানে গিয়ে অর্ধগলিত লাশ দেখতে পান। পরে স্বজনরা লাশটি রোজিনা আক্তারের বলে শনাক্ত করেন। খবর পেয়ে বকশীগঞ্জ থানার পুলিশ লাশটি উদ্ধার করে। এদিকে ঘটনার পর থেকে নিহতের স্বামী ইয়াকুব আলী পলাতক বলে জানা গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম