নোয়াখালীতে ঘুমন্ত স্বামীকে হত্যায় স্ত্রী শাশুড়ি আটক
Advertisement
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালী সদরে মাদ্রাসার মাঠে ঘুমন্ত অবস্থায় কামাল হোসেন নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী, শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের সাবেক স্ত্রী তানিয়া ও শাশুড়ি করফুল নেছাকে আটক করেছে পুলিশ। রোববার রাতে পূর্ব দুর্গানগর গ্রামের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে এ ঘটনা ঘটে। নিহত কামাল সুবর্ণচরের চরজব্বর ইউনিয়নের খলিলুর রহমানের ছেলে। তার সাবেক স্ত্রী তানিয়ার বাড়ি সদর উপজেলার পূর্ব দুর্গানগর গ্রামে। পাঁচ-ছয় বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে বিচ্ছেদের পরও কামাল তার সাবেক স্ত্রীকে কাছে যাওয়া-আসার পথে বিরক্ত করতেন। কিছু দিন আগে কামাল সাবেক স্ত্রীর বাড়িতে আসেন। তবে শ্বশুরবাড়ির লোকজন তাকে বাড়িতে জায়গা দেননি। এরপর থেকে তার মেয়েকে দেখতে তিনি শ্বশুরবাড়ির পাশের মোহাম্মদিয়া নুরানী মাদ্রাসার মাঠে মাথার নিচে ইট দিয়ে ঘুমাতেন।
