বাবুগঞ্জে দ্বিতীয় স্ত্রীকে পিটিয়ে হত্যা
স্বামী ও দেবর আটক
Advertisement
বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বাবুগঞ্জে দ্বিতীয় স্ত্রী ঐশী আক্তারকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামীর সোহেল খানের বিরুদ্ধে। রোববার সন্ধ্যায় উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের ৫ নম্বর ওয়ার্ডে কাদের খানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় সোহেল খান ও তার ভাই তানভীরকে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোহেল খান ভূতেরদিয়া গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন রাজমিস্ত্রি। এর আগে সোহেল খানের আচার-আচরণে প্রথম স্ত্রী সোহেলকে ডিভোর্স দেন। পরে সোহেল খান দ্বিতীয় বিয়ে করেন এবং সংসারে এক মাসের কন্যাসন্তান রয়েছে। প্রথম স্ত্রী তার বাবার বাড়িতে থাকায় মাঝেমধ্যে সেখানেও যেতেন সোহেল খান। এ নিয়ে দ্বিতীয় স্ত্রী ঐশী আক্তারের সঙ্গে বিরোধ চলছিল বলে জানা গেছে। এই বিরোধের জেরে রোববার সন্ধ্যায় দ্বিতীয় স্ত্রী ঐশী আক্তারের সঙ্গে সোহেলের কথাকাটাকাটির একপর্যায়ে লোহার রড দিয়ে ঐশীকে বেদম মারধর করলে সে অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে বাবুগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মাঝে উত্তেজনা বিরাজ করায় থানা পুলিশ ঘাতক সোহেল খান ও তার ভাই তানভীরকে গ্রেফতার করে।
