প্রতিবেশীর দ্বন্দ্বে রাস্তা বন্ধ
কালিহাতীতে ঘর ও টিনের বেড়া ভেঙে লাশ দাফন
Advertisement
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালিহাতীতে প্রতিবেশীর দ্বন্দ্বে মাঝখানে ঘর তুলে ও টিনের বেড়া দিয়ে বন্ধ করে দেওয়া হয় চলাচলের রাস্তা। আর এ ঘর ও বেড়া ভাঙচুর করে আব্দুস সালাম নামে এক ব্যক্তির লাশ বাড়ি থেকে বের করে দাফন সম্পন্ন করা হয়েছে। রোববার সকাল ১০টার দিকে উপজেলার বিলপালিমা গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের একাব্বর আলীর ছেলে আব্দুল সালাম (৬০) শনিবার রাতে ঘাটাইল উপজেলায় অসুস্থ হয়ে মারা যান। রাতে কোনোভাবে বাড়িতে লাশ নিয়ে আসেন স্বজনরা। পরে রাতেই লাশ দাফনের প্রস্তুতি নেওয়া হয় কিন্তু রাস্তা বন্ধ থাকায় সকালে দফনের সিদ্ধান্ত নেওয়া হয়। গ্রামের মাতব্বর মোজাফফর বলেন, চলাচলসহ কবরস্থানে লাশ নিয়ে যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়ায় প্রতিবেশীকে রাস্তা বের করে দিতে বলা হয়, কিন্তু তারা তাতে সাড়া দেননি। মৃত সালামের ভাই পুলিশ সদস্য আবু সাঈদ বলেন, এলাকাবাসীর শরণাপন্ন হলে তারা ঐক্যবদ্ধ হয়ে সকাল ১০টার দিকে বাড়ি থেকে কবরস্থানে লাশ দাফন করতে যাওয়ার রাস্তার মাঝখানে নির্মিত ঘর ও টিনের বেড়া ভাঙচুর করে রাস্তা বের করে দেন। পরে এলাকাবাসীর সহায়তায় কবরস্থানে লাশ দাফন করতে সক্ষম হন। তিনি আরও বলেন, ‘আমার ভাইয়ের জানাজা হওয়ার কথা ছিল শনিবার রাতে কিন্তু লাশ নেওয়ার রাস্তা বন্ধ থাকায় রোববার বেলা ১১টায় লাশ দাফন করতে সক্ষম হই। এলাকাবাসী জানান, প্রায় শত বছরের পুরোনো বিলপালিমা বর্তা বিলের চলাচলের রাস্তা গ্রামের একাব্বর আলীর সঙ্গে বিরোধে দুবছর ধরে প্রতিবেশী মোতাহের মাস্টার, কবির, মজিদ ও কাশেমের লোকজন বন্ধ করে দেন।
