‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’
জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে র্যালি ও সভা
Advertisement
যুগান্তর ডেস্ক
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
‘শিশুবিয়ে আর নয়, কন্যা করবে বিশ্বজয়’ প্রতিপাদ্যে জাতীয় কন্যাশিশু দিবস পালিত হয়েছে। এ উপলক্ষ্যে সোমবার দেশের বিভিন্ন স্থানে র্যালি, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ, সরকারি অনুদান বিতরণসহ নানা কর্মসূচি পালন করা হয়। এসব কর্মসূচিতে বাল্যবিয়ে প্রতিরোধ, কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করা, সুশিক্ষা ও পুষ্টি এবং কন্যাশিশুর অধিকার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করা হয়। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : টাঙ্গাইলে সভায় মিলিত প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আবু সাঈদ। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সেলিম মিঞার সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক মো. জাকির হোসেন। শেরপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাকিল আহমেদের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বক্তব্য দেন-পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, পৌর প্রশাসক ও ডিডি এলজি আরিফা সিদ্দিকা, জেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মো. লুৎফুল কবির। কেন্দুয়ায় সভায় সভাপতিত্ব করেন ইউএনও সানজিদা চৌধুরী। প্রধান অতিথি ছিলেন এমপি ড. রফিকুল ইসলাম হিলালী। বাবুগঞ্জে মহিলাবিষয়ক কর্মকর্তা শামিমা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইউএনও আসমাউল হুসনা। আগৈলঝাড়ায় নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সহকারী কমিশনার (ভুমি) তানজিল হোসেন তমাল, সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাম। বড়লেখায় ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকারের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম। ভান্ডারিয়ায় ইউএনও মো. হাসিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজসেবা কর্মকর্তা মো. মতিউর রহমান, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন বিপ্লব উপস্থিত ছিলেন। ডামুড্যায় ইউএনও মো. সালাহউদ্দিন আইয়ুবীর সভাপতিত্বে ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ানের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন সমাজসেবা কর্মকর্তা আবুল কালাম আজাদ। চিতলমারীতে সভায় সভাপতিত্ব করেন ইউএনও খাদিজা আক্তার। বক্তব্য দেন মা ও শিশু সহায়তা কর্মসূচির উপজেলা সমন্বয়কারী মিঠুন কুমার স্বর। পাইকগাছায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা মনিরুজ্জামানেনর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও ওয়াসিউজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. আব্দুল মজিদ। মদনে ইউএনও নাদির হোসেন শামীমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন শিক্ষা কর্মকর্তা ফাতেমা সুলতানা। ভূঞাপুরে ইউএনও মো. মাহবুব হাসানের সভাপতিত্বে সভা হয়েছে। সব ধরনের বৈষম্য দূর করে উপজেলা মৎস্য কর্মকর্তা রিমা আক্তার অনুষ্ঠান সঞ্চালনা করেন। নলছিটিতে সভায় প্রধান অতিথি ছিলেন ইউএনও প্রতীক কুমার কুন্ডু, সভাপতিত্ব করেন মহিলাবিষয়ক কর্মকর্তা নাছরীন আক্তার, বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন আক্তার। মির্জাপুরে ইউএনও জহিরুল আলমের সভাপতিত্বে উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা শারমিন সিদ্দিকার পরিচালনায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা ছারহা নাহিন। কলমাকান্দায় উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা জান্নাতুল ইসলাম মীমের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন ইউএনও এন এম আব্দুল্লাহ আল মামুন। বক্তব্য দেন সাবেক ভাইস চেয়ারম্যান কলি আক্তার। রাজশাহীতে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহা. সবুর আলী। উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন। এ ছাড়া মহিলাবিষয়ক অধিদপ্তর রাজশাহীর উপ-পরিচালক ইসরাত জাহান ছিলেন। নিয়ামতপুরে উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলামের পরিচালনায় সভায় সভাপতিত্ব করেন ইউএনও মুর্শিদা খাতুন। উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রিতা রানী পাল, মৎস্য কর্মকর্তা শরিফ উদ্দিন, তথ্য আপা সাবিনা ইয়াসমিন।
