Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংক্ষিপ্ত সংবাদ

Advertisement

Icon

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নবীনগরে ব্যাংক কর্মীকে ছুরিকাঘাত

নবীনগরে গ্রামীণ ব্যাংকের এক কর্মীকে ছুরিকাঘাত করে দেড় লাখ টাকার বেশি ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। মঙ্গলবার সকালে উপজেলার শ্যামগ্রাম গ্রামে এ ঘটনা ঘটে। আহত কর্মী জসিম উদ্দিন গ্রামীণ ব্যাংকের শ্যামগ্রাম শাখায় কর্মরত। এ ঘটনায় একই গ্রামের সোহেল মিয়া নামে এক যুবকের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। নবীনগর দক্ষিণ (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

কুলাউড়ায় ৮ হাজার পানগাছ কর্তন

কুলাউড়ার কর্মধা ইউনিয়নের নার্সারি খাসিয়া পুঞ্জিতে আট হাজারের বেশি পানগাছ কেটে ফেলার প্রতিবাদে মানববন্ধন করেছেন বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে মৌলভীবাজার প্রেস ক্লাব চত্বরে এ মানববন্ধন করা হয়। এ ঘটনায় খাসিয়া ও গারো সম্প্রদায়ের ১০টি পরিবারের জীবিকা হুমকির মুখে পড়েছে। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। মৌলভীবাজার প্রতিনিধি

ভান্ডারিয়ায় নকল পণ্য তৈরিতে জরিমানা

ভান্ডারিয়া পৌর শহরের ৭ নম্বর ওয়ার্ডে নকল পণ্যের গোডাউনে অভিযান চালিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার রাতে অভিযানে মেসার্স রানা এন্টারপ্রাইজ নামের গোডাউনটি সিলগালা করার পাশাপাশি প্রতিষ্ঠান মালিককে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ওই প্রতিষ্ঠানে ‘চাষী’ চাউলের খালি মোড়কে সাধারণ খোলা চাল ভরে প্যাকেট করার প্রমাণ পাওয়া যায়। ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

মনপুরায় ইউনিয়ন পরিষদের ভবন স্থানান্তরের প্রতিবাদ

মনপুরার বিচ্ছিন্ন নবগঠিত কলাতলী ইউনিয়নটি তিনটি বিচ্ছিন্ন চর ঢালচর, কাজিরচর ও কলাতলী চর নিয়ে গঠিত। উপজেলা প্রশাসন ইউনিয়ন পরিষদ, ভূমি অফিস, কমিউনিটি ক্লিনিক ও পুলিশ ফাঁড়ি নিয়ে সমন্বিত কমপ্লেক্স নির্মাণের জন্য বিকল্প জমি দেখেছে। এর প্রতিবাদে কলাতলী ইউনিয়নের তিন চরের বাসিন্দারা মঙ্গলবার মানববন্ধন শেষে ইউএনওর কাছে স্মারকলিপি প্রদান করে। মনপুরা (ভোলা) প্রতিনিধি

নেছারাবাদে নোংরা পরিবেশে আইসক্রিম তৈরিতে জরিমানা

নেছারাবাদে নিবন্ধন সনদবিহীন কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদনের দায়ে আবুল হোসেনের মালিকানাধীন রুচি আইসক্রিম নামে একটি ফ্যাক্টরিতে মঙ্গলবার দুপুরে ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় কারখানা থেকে বিপুল পরিমাণ আইসক্রিম জব্দ করে জনসম্মুখে ধ্বংস করা হয়েছে। স্বরূপকাঠি (পিরোজপুর) প্রতিনিধি

মদনে মাদকসহ ছাত্রদল নেতাসহ আটক ৪

মদনে মাদকসেবনকালে পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদকসহ চারজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতে পৌরসভাস্থ শওদাগরপাড়া বালুর মাঠে এ অভিযান পরিচালনা করা হয়। আটকরা হলো-পৌর ছাত্রদলের সাধারণ সম্পাদক ও কুলিয়াটি পশ্চিমপাড়া গ্রামের আব্দুল বারী আকন্দ হিরা, দক্ষিণপাড়া গ্রামের হুমায়ুন কবির, কাইকুরিয়া গ্রামের মানিক ও আটপাড়ার সুখারী ইউনিয়নের তারেক। নেত্রকোনা প্রতিনিধি

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম