পার্কে নিয়ে ধর্ষণ
মদনে বিয়ে না করায় কিশোরীর আত্মহত্যা
Advertisement
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কেন্দুয়ায় তাম্বুলিপাড়ার পার্কে ঘুরতে গিয়ে কিশোরীকে ধর্ষণ করে হাসান নামে এক যুবক। পরে ওই কিশোরী বিয়ের কথা বললে অস্বীকৃতি জানায় হাসান। এতে অভিমান করে মঙ্গলবার সকালে নিজ বাড়িতে আত্মহত্যা করে ওই কিশোরী। জানা যায়, মদনের নায়েকপুর এলাকার বখাটে হাসান ওই কিশোরীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরই পরিপ্রেক্ষিতে রোববার তাম্বুলিপাড়ার একটি মিনি পার্কে নৌকায় ঘুরতে নিয়ে যায়। পরে সেখানেই তাকে ধর্ষণ করে। ধর্ষণের পর ওই কিশোরী হাসানকে বিয়ে করার জন্য প্রস্তাব দেয়। এতে ক্ষিপ্ত হয়ে হাসান মেয়েটিকে গালমন্দ করে এবং তার কাছে ২০ হাজার টাকাও দাবি করে। পরে বিষয়টি মেয়েটির বাবাকে জানায়। মঙ্গলবার সকালে মেয়েটির বাবা গ্রামের কয়েকজনকে অবগত করতে বের হন। এ সুযোগে ওই কিশোরী ঘরের আড়ার সঙ্গে রশি প্যাঁচিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে মেয়েটির বাবা জানান, আমার মেয়েকে ভুল বুঝিয়ে ঘুরতে নিয়ে যায় হাসান। সেখানেই আমার মেয়ের সর্বনাশ করে। আমার মেয়ের কাছে রেকর্ড ছিল সে আমার মেয়ের সঙ্গে কী কী করেছে। মূলত হাসান এমন কাজ করাতেই আমার মেয়েটি আজ মারা গেছে। আমি এর সুষ্ঠু বিচার চাই।
