Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

মহাদেবপুরে চোর অপবাদে ছাত্রকে বেঁধে নির্যাতন

Advertisement

Icon

মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মহাদেবপুরে চোর অপবাদে কয়েক ঘণ্টা বেঁধে রেখে প্রথম শ্রেণির এক ছাত্রকে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে শিশুটি বাড়ি ফিরে কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়লে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। ওই ছাত্র সহরাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। জানা যায়, রোববার দুপুরে উপজেলার রাইগাঁ ইউনিয়নের সহরাই গ্রামের মনতাজের দোকানে যায় শিশুটি। এ সময় দোকানের ক্যাশ বাক্সে হাত দেওয়ার অভিযোগে তাকে দোকানের পাশের একটি ঘরে কয়েক ঘণ্টা আটকে রাখে। পরে মনতাজ, তার স্ত্রী নাজমাসহ পাশের দোকানদাররা তাকে বেঁধে রেখে মারধর ও নির্যাতন করে। শিশুটিকে নির্যাতনের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ নেতা, দোকান ঘরের মালিক সহরাই গ্রামের মোনায়েম হোসেন রঞ্জুর বিরুদ্ধেও নির্যাতনে সহায়তার অভিযোগ উঠেছে। শিশুটিকে আটকে রাখার খবরে তাকে ছাড়িয়ে নিতে বিদ্যালয়ের দুই শিক্ষিকাসহ দপ্তরি ফিরোজ ঘটনাস্থলে গেলে তাদের সঙ্গেও দুর্ব্যবহার করা হয়।

এ বিষয়ে মোনায়েম হোসেন রঞ্জু বলেন, খবর পেয়ে তিনি নির্যাতিত শিশুটিকে তার অভিভাবকের হাতে তুলে দেওয়ার চেষ্টা করেছিলেন। ওসি ওমর ফারুক জানান, তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম