স্বামীর পরকীয়ার জের
মাধবদীতে স্ত্রীকে মাথায় আঘাতে হত্যা
Advertisement
নরসিংদী প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মাধবদীতে স্বামীর পরকীয়ার সম্পর্ক নিয়ে পারিবারিক কলহের জেরে রেহানা বেগম নামে এক নারীকে মাথায় আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে স্বামী জসিম উদ্দিনের বিরুদ্ধে। মঙ্গলবার সকালে সদর উপজেলার মহিষাসুরা ইউনিয়নের হামটি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছেন।
জানা যায়, জসিম উদ্দিনের সঙ্গে অন্য এক নারীর সম্পর্ক ছিল। এ নিয়ে দীর্ঘদিন ধরে স্বামী-স্ত্রীর মধ্যে বিরোধ চলে আসছিল। পাশাপাশি জসিম উদ্দিন বেশ কিছুদিন ধরে বেকার থাকায় সংসারের খরচ চালানো নিয়েও তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। ওইদিন সকালে তাদের দুই মেয়ে মক্তবে পড়তে গেলে বাড়িতে স্বামী-স্ত্রী একা ছিলেন। এ সময় জসিম উদ্দিন তার স্ত্রী রেহানা বেগমের মাথায় আঘাত করেন। এতে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে।
মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, জসিম উদ্দিনের সঙ্গে একটি মেয়ের সম্পর্ক ছিল। এ নিয়ে তাদের মধ্যে মাঝেমধ্যে ঝামেলা ও কথা কাটাকাটি হতো। মঙ্গলবার সকালে মেয়েরা মক্তবে গেলে কথা কাটাকাটির একপর্যায়ে সে তার স্ত্রীর মাথায় আঘাত করে। এ সময় স্ত্রী ঘটনাস্থলেই মারা যায়।
