ঝিনাইদহে নারী ধর্ষণে সাবেক স্বামী কারাগারে
Advertisement
ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তালাক দেওয়া স্কুল শিক্ষিকা স্ত্রী ধর্ষণের অভিযোগে সাবেক স্বামীকে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার পলাশ হোসেন জেলার শৈলকূপা উপজেলার গাবলা গ্রামের বাসিন্দা। শহরের একটি বেসরকারি চক্ষু হাসপাতালে কাজ করে সে। খবর নিশ্চিত করেছেন সদর থানার ওসি আসাদুজ্জামান।
পুলিশ জানায়, পরিবারের সম্মতিতে পলাশ হোসেনের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। ২০২৬ সালের ১৯ ফেব্রুয়ারিতে ছয় বছর সংসার করার পর দুই বছর তিন মাস বয়সি এক কন্যাসন্তানসহ (ওয়াজিহা) তাকে তালাক দেয় পলাশ। ১১ অক্টোবর রাতে কৌশলে পলাশ ওই নারীর ঘরে ঢুকে ধর্ষণ করে। এই ঘটনায় ১২ অক্টোবর সদর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়।
