চা-শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস প্রদানে অনিয়ম
নেতাদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া
Advertisement
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কমলগঞ্জে চা বাগানে দুর্গাপূজা উপলক্ষ্যে চা-শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস প্রদান না করার অভিযোগ জানিয়েছে চা-শ্রমিক সংঘের নেতারা। মৌলভীবাজার জেলা কমিটির ভারপ্রাপ্ত-সভাপতি শ্যামল অলমিক ও সম্পাদক হরিনারায়ণ হাজরা যৌথ স্বাক্ষরিত গণমাধ্যমে প্রেরিত বিবৃতিতে বলেন, আগামী ১৬ অক্টোবর শারদীয় দুর্গাপূজা শুরু হবে। কিন্তু এখনো অনেক বাগানের চা-শ্রমিকরা উৎসব বোনাস পাননি। আবার যেসব বাগানে উৎসব বোনাস প্রদান করা হয়েছে সেসব বাগানেও পূর্ণ উৎসব বোনাস প্রদান করা হয়নি। তার বিবৃতিতে আরও বলেন, কমলগঞ্জের শমসেরনগর, দেওছড়া, ডবলছড়া, চাতলাপুর, তিলকপুরসহ বিভিন্ন বাগানে উৎসব বোনাসের পরিবর্তে কর্মে উপস্থিতির ওপর হাজিরা/উৎসাহ বোনাস প্রদান করে শ্রমিকদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। অথচ বাংলাদেশ শ্রমআইন অনুযায়ী যে কোনো শিল্পে কর্মরত সব শ্রমিকের জন্য উৎসব বোনাস প্রদান বাধ্যতামূলক করা হয়েছে, সেখানে কাজে উপস্থিতির কোনো শর্ত নেই।
