Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সিংড়ায় বাবার সামনেই নদীতে ডুবল শিশু

পানিতে ডুবে মহেশপুরে ভাইবোন সাদুল্লাপুরে শিশুর মৃত্যু

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নাটোরের সিংড়ায় বাবার চোখের সামনেই নাগর নদের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। এছাড়া পানিতে ডুবে ঝিনাইদহের মহেশপুরে ভাইবোন ও গাইবান্ধার সাদুল্লাপুরে শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে। যুগান্তর প্রতিনিধিরা জানান : নাটোরের সিংড়ায় বাবার চোখের সামনেই নাগর নদের পানিতে ডুবে মিনাল হোসেন নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে নিলামপুর গ্রামে নাগর নদে নৌকা দিয়ে পারাপারের সময় এ ঘটনা ঘটে। মিনাল হোসেন নিলামপুর গ্রামের কৃষক মিঠন আলীর ছেলে ও জয়নগর-তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। স্থানীয় ওয়ার্ড সদস্য ইসমাইল হোসেন জানান, মঙ্গলবার সকালে শিশু মিনাল হোসেন বাড়ি থেকে তার বাবার সঙ্গে নৌকায় নাগর নদ পার হয়। বাবাকে নদের এক পাড়ে রেখে একা ফিরে আসার সময় পানিতে পড়ে যায়। ঝিনাইদহের মহেশপুরে বাড়ির পেছনের গর্তের পানিতে ডুবে নাহিয়ান ও হুমায়রা খাতুন নামে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে যাদবপুর ক্যাম্পপাড়ায় এ দুর্ঘটনা ঘটেছে। নাহিয়ান ওই গ্রামের বাবু দর্জির ছেলে এবং হুমায়রা যশোরের আশিকুর রহমানের মেয়ে। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাইবোন। জানা গেছে, শিশু হুমায়রা মামার বাড়িতে নানির কাছে থাকে। ঘটনার দিন দুপুরে নাহিয়ান ও হুমায়রা বাড়ির পাশে খেলার সময় পরিবারের সদস্যদের অজান্তে তারা গর্তের পানিতে পড়ে যায়। গাইবান্ধার সাদুল্লাপুরে নিখোঁজ হওয়ার দুদিন পর পুকুরে ভেসে উঠল শিশু মাইশা আক্তারের লাশ। মঙ্গলবার আরাজী ছান্দিয়াপুর (পূর্বপাড়া) গ্রামের আশরাফ আলীর পুকুর থেকে লাশটি উদ্ধার করেন পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। মাইশা ওই গ্রামের মোফাজ্জল হোসেনের মেয়ে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

গৌরীপুরে সার ডিলার নিয়োগ জনপ্রতি ২০ লাখ টাকা বাণিজ্যে

জনপ্রতি ২০ লাখ টাকা বাণিজ্যে

পরিত্যক্ত হাজতখানায় সাবরেজিস্ট্রি অফিস

পরিত্যক্ত হাজতখানায় সাবরেজিস্ট্রি অফিস

সিংড়ায় বাবার সামনেই নদীতে ডুবল শিশু

সিংড়ায় বাবার সামনেই নদীতে ডুবল শিশু

চা-শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস প্রদানে অনিয়ম

চা-শ্রমিকদের পূর্ণ উৎসব বোনাস প্রদানে অনিয়ম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম