Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

রাণীশংকৈলে ইটভাটার পাশে যুবকের লাশ

Advertisement

Icon

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

রাণীশংকৈলে আলী ইটভাটার পাশ থেকে যতীশচন্দ্র নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে লাশটি উদ্ধার করা হয়।

নিহত যতীশচন্দ্র পার্শ্ববর্তী বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী পাঁচপীর গ্রামের রাজেন্দ্র চন্দ্রের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে ওই এলাকা দিয়ে যাওয়ার সময় স্থানীয় পথচারীরা মাটিতে একটি লাশ পড়ে থাকতে দেখেন। পরে বিষয়টি জানাজানি হলে মুহূর্তেই এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং ঘটনাস্থলে স্থানীয় লোকজনের ভিড় জমে। পরে পুলিশ এসে তার পরিচয় নিশ্চিত করে।

এ বিষয়ে রাণীশংকৈল থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম রফিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে যুবকের পরিচয় শনাক্ত করে। তিনি আরও জানান, নিহতের প্রকৃত কারণ এখনো জানা যায়নি। ময়নাতদন্ত ও মৃত্যুর আসল রহস্য উদ্ঘাটনে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম