মাছ চুরির অপবাদ
তালায় ঘের ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
Advertisement
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
তালায় মাছ চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডল নামে এক ঘের ব্যবসায়ীকে গাছে বেঁধে রাতভর নির্যাতন, কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার বিকাল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত ক্ষিতিশ তালা সদর ইউনিয়নের জেয়ালা গ্রামের মৃত মনীন্দ্রনাথ মণ্ডলের ছেলে। তার নিজেরও চার বিঘা জমিতে মাছের ঘের রয়েছে বলে জানিয়েছেন স্বজনরা। জানা যায়, বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার জেয়ালা উত্তর খোলা বিলে বিশ্বনাথ ঘোষের মাছের ঘেরে চুরির সন্দেহে ক্ষিতিশ মণ্ডলকে আটক করা হয়। অভিযোগ রয়েছে, এরপর বিশ্বনাথ ঘোষ, শিমুল ঘোষ, সমর ঘোষ, ইব্রাহিম খাঁ, হাবিবুর গাজী, গফফার শেখসহ ১০-১৫ জন তাকে জেয়ালা শ্মশানঘাট এলাকায় নিয়ে যান। সেখানে একটি গাছের সঙ্গে বেঁধে তাকে রাতভর নির্যাতন করা হয় বলে অভিযোগ করেছেন স্বজন ও প্রত্যক্ষদর্শীরা। তাদের দাবি, নির্যাতনে ক্ষিতিশের হাত-পা ভেঙে যায়। এছাড়া ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় কোপানো হয় এবং চোখ উপড়ে ফেলারও চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। থানার ওসি মহসিন আলী বলেন, এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
