Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আখাউড়ায় বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণ

অভিযুক্ত বলছেন ‘নাটক’

Advertisement

Icon

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

প্রকাশ: ১৭ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

আখাউড়ায় বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ উঠেছে। অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শুক্রবার ভোরবেলা ব্রাহ্মণবাড়িয়া-কুমিল্লা মহাসড়কের পাশে তিনলাখপীর এলাকায় একটি ইটভাটার পাশে এ ঘটনা ঘটে।

জানা গেছে, আখাউড়ায় ২০ বছর ধরে ভিক্ষা করে আসছেন। প্রতিদিনের মতো তিনি শুক্রবার ভোর ৫টার দিকে ভিক্ষাবৃত্তি করতে বাড়ি থেকে বের হন। এ সময় তিনি প্রায় দুই কিলোমিটার দূরে কসবা উপজেলার একটি ইটভাটার কাছে পৌঁছালে রিয়াজ খন্দকার ওই বৃদ্ধাকে ইটভাটার পাশে জঙ্গলে নিয়ে ধর্ষণ করে পালিয়ে যান বলে অভিযোগ করেন ওই বৃদ্ধা ভিক্ষুক।

এ ঘটনার পর বৃদ্ধা ভিক্ষুক অসুস্থ হয়ে পড়লে তাকে ধর্ষকের আত্মীয় কাজল খন্দকার ও বৃদ্ধার স্বজনরা আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে জেলা সদর হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

তবে এ বিষয়ে রিয়াজ খন্দকার তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন, তার চাচাতো ভাই কাজলসহ অন্যদের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ চলমান। ওই দ্বন্দ্বের জেরেই পরিকল্পিতভাবে ধর্ষণের নাটক সাজিয়েছে।

এ বিষয়ে আখাউড়া উপজেলার ধরখার ফাঁড়ি থানার ইনচার্জ (ওসি) মো. আলা উদ্দিন বলেন, ওই বৃদ্ধা ভিক্ষুক কাজল খন্দকারের বাড়িতে থেকে ভিক্ষাবৃত্তি করেন। রিয়াজ খন্দকারের বাড়িও পাশাপাশি, তবে এত ভোরবেলায় দূরে গিয়ে কেন এমনটা ঘটে থাকতে পারে তা রহস্যজনক।

Advertisement

Advertisement

আরও পড়ুন

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

হাইওয়ে পুলিশ ব্যস্ত চাঁদা সংগ্রহে

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বালাগঞ্জে দৃষ্টিনন্দন ভবনে ভূতুড়ে পাঠাগার

বিয়ের আগের দিন বরের মৃত্যু

বিয়ের আগের দিন বরের মৃত্যু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

ভাঙ্গায় নানাবাড়িতে প্রাণ হারাল শিশু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম