Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

যাত্রীবেশে অটোতে উঠে শ্বাসরোধে চালক খুন

হাটহাজারীতে গ্রেফতার ৭

Advertisement

Icon

হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

হাটহাজারীতে ব্যাটারিচালিত অটোরিকশাচালক (টমটম) মো. আবদুন নুর তুষার হত্যা ও রিকশা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী মডেল থানার সেকেন্ড অফিসার এসআই তানভীর। এর আগে গত দুদিনের (১৫ অক্টোবর সন্ধ্যা থেকে ১৬ অক্টোবর রাত পর্যন্ত) অভিযানে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হত্যাকাণ্ডের রহস্য উদ্?ঘাটনের পাশাপাশি ছিনতাই করা রিকশার তিনটি ব্যাটারিসহ বিভিন্ন অংশ উদ্ধারসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে। প্রসঙ্গত, গত ১ অক্টোবর চিকনদণ্ডী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের যুগীরহাট-খন্দকিয়া বাজার সড়কের পাশের একটি বিল থেকে তুষারের গলায় রশি ও গামছা প্যাঁচানো লাশ উদ্ধার করা হয়। এ সময় তার অটোরিকশাটি পাওয়া যায়নি। গ্রেফতার সাতজন হচ্ছে-ইমরান হোসেন আপন, মো. বাবলু, মো. আকতার হোসেন, মো. মারুফ, গোলাপ মোস্তফা, মো. আলাউদ্দিন, মো. রাসেল। গ্রেফতার-পরবর্তী আপনকে জিজ্ঞাসাবাদে সে তার অপর এক সহযোগীসহ ২৮ সেপ্টেম্বর হত্যা ও ছিনতাইয়ের পরিকল্পনা করে। ২৯ সেপ্টেম্বর রিকশাটি ভাড়া নিয়ে ঘটনাস্থলে গিয়ে রাত সাড়ে ১১টার দিকে হত্যাকারীরা বায়েজিদ বোস্তামী থানাধীন কুলগাঁও সাদ-মুছা গার্মেন্ট ফ্যাক্টরির সামনে থেকে তুষার রিকশাটি ভাড়া নেয়। পরবর্তীতে ঘটনাস্থলে গিয়ে রিকশাটি থামিয়ে পেছন দিক থেকে ভিকটিমের গলায় প্রথমে রশি ও পরবর্তীতে গামছা দিয়ে প্যাঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করে লাশটি পার্শ্ববর্তী বিলে ফেলে দেয়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

চায়না দুয়ারি জালে হুমকিতে হাওড়ের মাছ ও জীববৈচিত্র্য

চায়না দুয়ারি জালে হুমকিতে হাওড়ের মাছ ও জীববৈচিত্র্য

মা-বাবাকে হারিয়েও থামেনি তাহমিনা

মা-বাবাকে হারিয়েও থামেনি তাহমিনা

মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এক্স-রে মেশিন অচল রোগীদের দুর্ভোগ

এক্স-রে মেশিন অচল রোগীদের দুর্ভোগ

বোরহানউদ্দিনে বাবাকে বাঁচিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

বোরহানউদ্দিনে বাবাকে বাঁচিয়ে প্রাণ গেল দুই ভাইয়ের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম