মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে সঙ্গবদ্ধ ধর্ষণ
সরাইলে যুবক গ্রেফতার
Advertisement
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
সরাইলে ওয়াজ মাহফিলে যাওয়ার পথে কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মামলার পর শনিবার রাতে বাহার মিয়া (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে ওই কিশোরী ব্রাহ্মণবাড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন। জানা যায়, গত ৭ অক্টোবর সন্ধ্যায় ওই কিশোরী সিরাজুল উলুম মাদ্রাসায় ওয়াজ মাহফিল শুনতে যাচ্ছিল। পথে নোয়াগাঁও ইউনিয়নের বাড়িউড়া উত্তরপাড়া গ্রামের জাকির, নাঈম, সোহাগ মিয়া, মোকলেস, আলামিন ওরফে জিকির ও বাহার মিয়া তাকে মুখ চেপে অটোরিকশায় তুলে নিয়ে যায়। পরে গ্রামের নদী তীরবর্তী নির্জন স্থানে নিয়ে জাকির, নাঈম ও সোহাগ তাকে পালাক্রমে ধর্ষণ করে। এ সময় অন্য তিনজনও ধর্ষণের চেষ্টা করে। পরে রাত ১১টার দিকে কিশোরীকে তার বাড়ির পাশে রেখে চলে যায় অভিযুক্তরা। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। ভুক্তভোগীর বাবা জানান, ঘটনার কয়েক দিন পর তার মেয়ে বিষয়টি পরিবারকে জানায়। পরে বৃহস্পতিবার তাকে হাসপাতালে ভর্তি করেন তিনি। ওসি মঞ্জুর কাদের ভূঁইয়া জানান, শনিবার রাতে একজনকে গ্রেফতার করা হয়েছে।
