যুবদল নেতা কাউছার হত্যা
কুমিল্লায় পাঁচজনের বিরুদ্ধে মামলা, ২ ঘাতকের রিমান্ড
Advertisement
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লায় যুবদল নেতা আবু কাউছার হত্যায় পাঁচজনকে আসামি করে মামলা করা হয়েছে। এ মামলায় প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলাম তৌহিদ ও তার ভাই তানজীরের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার বিকালে নিহত কাউছারের ভাই কবীর হোসেন থানায় মামলাটি করেন। মামলার অন্য আসামিরা হলো- তৌহিদের বাবা খোরশেদ আলম, সাইফুল ইসলাম সুমন ও ফরহাদ হোসেন। এদিকে, মামলার প্রধান দুই ঘাতক তৌহিদ ও তানজীরকে রোববার বিকালে আদালতে হাজির করা হয়। এ সময় তাদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড আবেদন করেন তদন্ত কর্মকর্তা। শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফরহাদ রায়হান ভূঁইয়া দুই ভাইয়ের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। উল্লেখ্য, শুক্রবার মহানগরীর গোমতী নদীর উত্তর পাড়ের ছত্রখিল এলাকায় কাউছারকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। নিহত কাউছার মহানগরীর ৪ নম্বর ওয়ার্ড যুবদলের নেতা ছিলেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদুল ইসলামকে শুক্রবার রাতে আটক করে পুলিশ। পরে তার ভাই তানজীরকেও আটক করা হয়।
