মধ্যনগরে সড়কে নিম্নমানের সামগ্রী ব্যবহার
কাজ বন্ধের নির্দেশ
Advertisement
ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মধ্যনগর থানা থেকে কায়েতকান্দা সড়ক উন্নয়ন কাজে নিম্নমানের ইট ও বালুর ব্যবহারের অভিযোগে রোববার কাজটি বন্ধের নির্দেশ দিয়েছেন এমপি কামরুজ্জামান কামরুল। জানা যায়, সড়কটির প্রায় চার কিলোমিটার আরসিসি ঢালাই, মাটি ভরাটসহ উন্নয়ন কাজের জন্য ৪৩ কোটি ৭৯ লাখ টাকা ব্যয়ে দরপত্রের মাধ্যমে কাজটি পায় হামিম কন্ট্রাকশন নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। ২০২৭ সালের ২০ এপ্রিলের মধ্যে কাজটি শেষ করার কথা রয়েছে। রোববার দুপুরে সড়কের কাজটি পরিদর্শন করেন এমপি কামরুজ্জামান কামরুল। এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে কাজটি বন্ধের নির্দেশ দেন। ঠিকাদার হাবিবুর রহমান অপুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে ঠিকাদারের নিয়োজিত প্রতিনিধি জসীম উদ্দিন জানান, দ্রুত সময়ের মধ্যে আমরা এসব ইট ও বালু পরিবর্তন করে কাজটি আমরা শুরু করব।
