কালিয়াকৈরে প্রবাসীর বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ
অস্বীকার বিএনপি নেতার
Advertisement
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কালিয়াকৈরে সৌদি আরব প্রবাসী রুস্তম আলীর বসতবাড়ি ভেকু দিয়ে গুঁড়িয়ে দেওয়া, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে বোয়ালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় প্রবাসীর বড় ভাই মোস্তফা হোসেন রোববার বিকালে দেলোয়ারসহ ৯ জনের নাম উল্লেখ করে থানায় অভিযোগ দিয়েছেন। জানা যায়, বোয়ালী ইউনিয়নের ডাকুরাইল এলাকার মৃত কামাল উদ্দিনের ছেলে মোস্তফা ও রুস্তমের সঙ্গে প্রতিবেশী মৃত কলিম উদ্দিন সরকারের ছেলে দেলোয়ার হোসেনের জমি নিয়ে বিরোধ চলছে। শনিবার দুপুরে দেলোয়ার ভাড়াটে লোকজন নিয়ে ভেকু দিয়ে তাদের বসতবাড়ির দুটি ঘর, গোয়ালঘর, রান্নাঘর ও ছাগলের ঘর ভেঙে দেন বলে অভিযোগ করা হয়েছে। এ সময় ঘরের আসবাবপত্র ভাঙচুরের পাশাপাশি প্রায় ১০০ মন ধান-চাল মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয়। মোস্তফা হোসেন বলেন, প্রায় ৩০ বছর ধরে ওয়ারিশ ও ক্রয়সূত্রে পাওয়া জমিতে তারা বাড়ি নির্মাণ করে বসবাস করছেন। দেলোয়ার ভুয়া দলিল তৈরি করে তাদের হয়রানি করছেন। তবে অভিযোগ অস্বীকার করে দেলোয়ার হোসেন বলেন, তিনি কারও বসতবাড়ি ভাঙচুর করেননি। নিজের পৈতৃক সম্পত্তিতে থাকা বাড়িঘর প্রয়োজনের কারণে ভেঙেছেন।
