Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ধর্ম অবমাননার অভিযোগে শামীম হত্যা

দেবহাটায় প্রধান আসামি ফজলুল গ্রেফতার

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেবহাটায় ধর্ম অবমাননার অভিযোগে ওয়াহিদুজ্জামান শামীমকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিনিয়ে নিয়ে পিটিয়ে হত্যার প্রধান আসামি ফজলুল হক আমিনীকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে কালীগঞ্জের কৃষ্ণনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ওসি এইচএম শাহীন জানান, যৌথবাহিনীর অভিযানে ফজলুল হক আমিনীকে গ্রেফতার করা হয়েছে। এ নিয়ে চাঞ্চল্যকর এ হত্যা মামলায় এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করা হলো। জানা যায়, ১৩ অক্টোবর ওয়াহিদুজ্জামান শামীম ও তার স্ত্রীর মধ্যকার ব্যক্তিগত একটি ফোনালাপের অডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর জেরে ওইদিন শামীমের বাড়িতে হামলার চেষ্টা চালানো হয়। খবর পেয়ে পুলিশ তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ফজলুল হক আমিনী ও তার সহযোগীদের নেতৃত্বে একদল লোক লাঠিসোঁটা নিয়ে হাসপাতালে হামলা চালায়।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শালিখায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন আমানতকারীদের দেড় কোটি টাকা তছরুপ চেয়ারম্যানের

আমানতকারীদের দেড় কোটি টাকা তছরুপ চেয়ারম্যানের

গাইবান্ধায় বিয়ের আগেরদিন মৃত্যু ভুল চিকিৎসা, অবহেলার অভিযোগ পরিবারের

ভুল চিকিৎসা, অবহেলার অভিযোগ পরিবারের

লাকসামে চালককে হত্যার পর ফেলে রাখা হয় খেতে

লাকসামে চালককে হত্যার পর ফেলে রাখা হয় খেতে

হাবিপ্রবিতে নেই স্বাস্থ্যবিমা তবুও ফি আদায়

হাবিপ্রবিতে নেই স্বাস্থ্যবিমা তবুও ফি আদায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম