Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সংরক্ষিত বনে পাহাড় কেটে সড়ক

এলজিইডির পিডি ও ঠিকাদারকে ১৬ লাখ টাকা জরিমানা

Advertisement

Icon

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশ: ১৯ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

চকরিয়ায় হারবাং সংরক্ষিত বনের পাহাড় কেটে সড়ক নির্মাণের ঘটনায় এলজিইডির প্রকল্প পরিচালক ও ঠিকাদারি প্রতিষ্ঠানকে ১৫ লাখ ৯২ হাজার ৫০০ টাকা পরিবেশগত ক্ষতিপূরণ নির্ধারণ করেছে পরিবেশ অধিদপ্তর। সাত কর্মদিবসের মধ্যে এ অর্থ সরকারি কোষাগারে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় আদালতে মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বুধবার পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন স্বাক্ষরিত আদেশে এ নির্দেশ দেওয়া হয়। পরিদর্শন প্রতিবেদন, নথিপত্র পর্যালোচনা ও শুনানি শেষে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশগত ক্ষয়ক্ষতি মূল্যায়ন করে এ অর্থ নির্ধারণ করা হয়। ক্ষতিপূরণের আওতায় রয়েছেন দক্ষিণ চট্টগ্রাম আঞ্চলিক উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক এবং কিশোরগঞ্জের ভৈরবের ঠিকাদারি প্রতিষ্ঠানের মালিক মেসার্স মোমিনুল হক। এদিকে, একই ঘটনায় বন বিভাগের পক্ষ থেকেও পৃথক মামলা করা হয়েছে বলে জানিয়েছেন হারবাং বন বিট কর্মকর্তা আরিফুল ইসলাম। সরেজমিন দেখা গেছে, হারবাং ফরেস্ট অফিস থেকে কোরবানিয়াঘোনা পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার সড়ক নির্মাণে পাহাড় কাটা হয়েছে। প্রকল্পে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার ও জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

শালিখায় শিক্ষক-কর্মচারী ক্রেডিট ইউনিয়ন আমানতকারীদের দেড় কোটি টাকা তছরুপ চেয়ারম্যানের

আমানতকারীদের দেড় কোটি টাকা তছরুপ চেয়ারম্যানের

গাইবান্ধায় বিয়ের আগেরদিন মৃত্যু ভুল চিকিৎসা, অবহেলার অভিযোগ পরিবারের

ভুল চিকিৎসা, অবহেলার অভিযোগ পরিবারের

লাকসামে চালককে হত্যার পর ফেলে রাখা হয় খেতে

লাকসামে চালককে হত্যার পর ফেলে রাখা হয় খেতে

হাবিপ্রবিতে নেই স্বাস্থ্যবিমা তবুও ফি আদায়

হাবিপ্রবিতে নেই স্বাস্থ্যবিমা তবুও ফি আদায়

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম