খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপিত
Advertisement
খাগড়াছড়ি প্রতিনিধি
প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
দান, শীল ও প্রার্থনার মধ্য দিয়ে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে খাগড়াছড়িতে উদযাপিত হয়েছে বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব দানোত্তম কঠিন চীবর দানোৎসব। শুক্রবার দিনব্যাপী শহরের ঐতিহাসিক য়ংড বৌদ্ধ বিহারের ১২১তম এবং ধর্মপুর আর্য্য বন বিহারের ৩২তম কঠিন চীবর দানোৎসব অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে দুই বিহারেই সমবেত হন বিপুলসংখ্যক দায়ক-দায়িকা ও পুণ্যার্থী। উৎসবে বুদ্ধমূর্তি দান, অষ্টপরিষ্কার দান, সংঘদান, কঠিন চীবর দান, পঞ্চশীল গ্রহণ, কল্পতরু দান ও ধর্মসভাসহ নানা ধর্মীয় আয়োজন অনুষ্ঠিত হয়। য়ংড বৌদ্ধ বিহারের অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অপরাজিতা বৌদ্ধ বিহারের অধ্যক্ষ মিহিন্দা মহাস্থবির। অন্যদিকে ধর্মপুর আর্য্য বন বিহারের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি রাজবন বিহারের আবাসিক প্রধান ও শিষ্য সংঘের প্রধান শ্রীমৎ প্রজ্ঞালংকার মহাস্থবির।
