Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

সাপের কামড়ে কুলাউড়া রায়পুরে দুজনের মৃত্যু

সখীপুরে সাপ নিয়ে আক্রান্ত ব্যক্তি হাসপাতালে

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

কুলাউড়ায় ঘুমন্ত অবস্থায় সাপের কামড়ে প্রাণ হারিয়েছে স্কুলছাত্রী। রায়পুরে বাড়ি যাওয়ার পথে সাপের কামড়ে কিশোরের মৃত্যু হয়েছে। সখীপুরে কামড় খেয়ে সাপ নিয়ে হাসপাতালে গেছেন আক্রান্ত ব্যক্তি। যুগান্তর প্রতিনিধিরা জানান : মৌলভীবাজারের কুলাউড়ায় সাপের কামড়ে শুক্রবার সুনিয়া আক্তার (১৬) নামে দশম শ্রেণির ছাত্রীর মৃত্যু হয়েছে। নিহত সুনিয়া রাউৎগাঁও ইউনিয়নের আব্দুলপুর গ্রামের কুদ্দুছ মিয়া ড্রাইভারের মেয়ে। জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজগৃহে ঘুমন্ত অবস্থায় সুনিয়া আক্তারকে সাপে কামড় দেয়। তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসারত অবস্থায় শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। লক্ষ্মীপুরের রায়পুরে সাপের কামড়ে কাউছার (১৫) নামে কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার চরমোহনা ইউপির কাপিলাতুলি গ্রামে ছৈয়াল বাড়িতে এ ঘটনা ঘটে। শুক্রবার জানাজা শেষে তার লাশ দাফন করা হয়। নিহত কাউছার ওই এলাকার সমু পাটোয়ারীর (কুট্টি) ছেলে। জানা যায়, ৫-৬ বছর ধরে চট্টগ্রাম শহরে একটি ওয়ার্কসপে কাজ করেন বাবাসহ দুই ভাই। ৭ দিন আগে ছুটিতে তারা রায়পুরে গ্রামের বাড়িতে আসেন। বৃহস্পতিবার রাতে বংশী ব্রিজ এলাকা থেকে বাজার করে বাড়ি যাওয়ার পথে কাউছার হোসেনকে সাপে কামড় দেয়। পরে হাসপাতালে নিয়ে গেলে শুক্রবার ভোরে তার মৃত্যু হয়। টাঙ্গাইলের সখীপুরে সাপে কামড়ের পর সেই সাপ খুঁজে বের করে হাসপাতালে নিয়ে গেছেন আবদুল কাদের (৫০) নামে এক ব্যক্তি। পরে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা জানিয়েছেন, সাপটি বিষধর নয়। সতর্কতার অংশ হিসাবে আবদুল কাদেরকে হাসপাতালে ভর্তি রেখে পর্যবেক্ষণ করা হচ্ছে। বৃহস্পতিবার আঙ্গারগাড়া বাজার থেকে বাড়ি ফেরার পথে তাকে সাপে কামড় দেয়। আহত আবদুল কাদের ময়মনসিংহের ভালুকার আঙ্গারগাড়া গ্রামের বাসিন্দা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কোম্পানীগঞ্জের ৮ ইউনিয়ন তবুও তারা সারের ডিলার!

তবুও তারা সারের ডিলার!

সাপের কামড়ে কুলাউড়া রায়পুরে দুজনের মৃত্যু

সাপের কামড়ে কুলাউড়া রায়পুরে দুজনের মৃত্যু

সিরাজগঞ্জে যুবলীগের বিক্ষোভ মিছিল চার পুলিশ সদস্য প্রত্যাহার

চার পুলিশ সদস্য প্রত্যাহার

খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপিত

খাগড়াছড়িতে কঠিন চীবর দানোৎসব উদযাপিত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম