Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

লালমোহন বিশ্বনাথ বুড়িচং মৌলভীবাজারে ৪ লাশ

মুলাদীতে শ্বশুরবাড়িতে যুবককে খুনের পর আত্মহত্যার প্রচার

কেশবপুরে উদ্ধার অর্ধগলিত লাশ দুটি স্বামী-স্ত্রীর

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

মুলাদীতে শ্বশুরবাড়িতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি তাকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। বিষয়টি আড়াল করতে আত্মহত্যার প্রচার চালানো হচ্ছে। লালমোহন, বিশ্বনাথ, বুড়িচং ও মৌলভীবাজারে ৪ যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। কেশবপুরে উদ্ধার অর্ধগলিত লাশ দুটি স্বামী-স্ত্রীর বলে শনাক্ত করেছে পুলিশ। যুগান্তর প্রতিনিধিরা জানান : বরিশালের মুলাদীতে শ্বশুরবাড়ি থেকে মহিম হোসেন নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। রোববার সকালে ডিক্রীরচর খেয়াঘাটের পশ্চিমপারে সোহেল কাজীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত যুবকের পরিবারের দাবি, তাকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে। নিহত মহিম বরিশালের কাশিপুর এলাকার ইছাকাঠি গ্রামের মো. মনির হোসেনের ছেলে। মোবাইল ফোনের মাধ্যমে পরিচয় ও প্রেমের সূত্র ধরে প্রায় এক বছর আগে ডিক্রীরচর গ্রামের সোহেল কাজীর মেয়ে সোহানাকে বিয়ে করেন তিনি। বিয়ের পর থেকে শ্বশুরবাড়িতেই থাকতেন মহিম। রাজমিস্ত্রির সহকারী ও ব্যাটারিচালিত ভ্যানচালকসহ বিভিন্ন কাজ করে সংসার চালাতেন। স্থানীয়রা জানান, মহিমের অভিযোগ ছিল, সোহানা মোবাইল ফোনে টিকটক করেন এবং মোবাইলে অন্য কারও সঙ্গে কথা বলেন। এ নিয়ে তাদের দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হতো। রোববার সকালে কাজে বের হওয়ার আগে মহিমের সঙ্গে সোহানার কথা কাটাকাটি হয়। পরে তার ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়। সোহানা জানান, তার স্বামী আত্মহত্যা করেছেন। মহিমের ফুপু কাজল বেগমের দাবি, স্ত্রীর টিকটক ও মোবাইল ফোনে কথা বলতে বাধা দেওয়ায় মহিমকে হত্যা করা হয়েছে। পরে লাশ ঝুলিয়ে দেওয়া হয়েছে। ভোলার লালমোহনে মো. রবিউল (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে রায়রাবাদ এলাকার নুর মিয়া হাওলাদারবাড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রবিউল ওই বাড়ির মো. জাকির হোসেনের ছেলে। জানা গেছে, শনিবার রাতে স্ত্রীর সঙ্গে রবিউলের ঝগড়া হয়। পরে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। রাতে ওই পরিবারের এক শিশু ঘুম থেকে উঠে রবিউলের ঝুলন্ত লাশ দেখতে পান। সিলেটের বিশ্বনাথে লাটিম গাছে ঝুলন্ত অবস্থায় নাহিদ মিয়ার লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার লামাকাজী ইউনিয়নের সাউদেরগাঁও (উদয়পুর) গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। জানা গেছে, তিনি অটোরিকশাচালক ছিলেন। সম্প্রতি সড়ক দুর্ঘটনায় তিনি মানসিক রোগী হয়ে পড়েন। তার স্ত্রী তাকে ছেড়ে বাবার বাড়ি চলে গেছে। কুমিল্লার বুড়িচংয়ের জরুইন বড়বাড়ি এলাকায় রোববার মো. আপ্তাবুল ইসলাম শাকিব (২৩) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত শাকিব ওই এলাকার মো. নুরুল ইসলামের ছেলে। শাকিব দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। শনিবার বাজারে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হন শাকিব। মৌলভীবাজার সদর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নে মিনাজ মিয়া (৩৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। নিহত মিনাজ মিয়া জগন্নাথপুরের মৃত ফয়জুল্লাহর ছেলে। পরিবারের দাবি, মিনাজ মিয়া দীর্ঘদিন ধরে মানসিকভাবে অসুস্থ ছিলেন। যশোরের কেশবপুরে ধানখেতের পাশ থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত নারী ও পুরুষের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। তারা সম্পর্কে স্বামী-স্ত্রী। ওসি মো. হাফিজুর রহমান জানান, ওই লাশ দুটি কেশবপুরের মঙ্গলকোট ইউনিয়নের মাগুরখালী গ্রামের আলেক সর্দার (৪৫) ও তার স্ত্রী মাজেদা বেগমের। এর আগে পাঁজিয়া ইউনিয়নে শুক্রবার রাতে ব্রাহ্মণডাঙ্গা গ্রামে ধানখেতের পাশ থেকে তাদের অর্ধগলিত লাশ উদ্ধার করে পুলিশ।

Advertisement

Advertisement

আরও পড়ুন

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার চরফ্যাশনে পচা ইলিশের নজিরবিহীন স্তূপ

চরফ্যাশনে পচা ইলিশের নজিরবিহীন স্তূপ

লালমোহন বিশ্বনাথ বুড়িচং মৌলভীবাজারে ৪ লাশ মুলাদীতে শ্বশুরবাড়িতে যুবককে খুনের পর আত্মহত্যার প্রচার

মুলাদীতে শ্বশুরবাড়িতে যুবককে খুনের পর আত্মহত্যার প্রচার

পাথর অপসারণে অস্ত্রোপচার, প্রাণ গেল ব্যবসায়ীর

পাথর অপসারণে অস্ত্রোপচার, প্রাণ গেল ব্যবসায়ীর

মাতব্বরদের কাণ্ড লাকসামে দেড় বছর সমাজচ্যুত পরিবার

লাকসামে দেড় বছর সমাজচ্যুত পরিবার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম