Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

বিদেশে বসেই বাস-ট্রাকে আগুন দেওয়া হচ্ছে: শামা ওবায়েদ

Icon

নগরকান্দা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গত ১৭ বছর দেশে মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে। অথচ এখন বিদেশের মাটিতে বসে মানবাধিকারের ছবক দেওয়া হচ্ছে। বিদেশে বসে বাস-ট্রাকে আগুন দিয়ে জনগণের জীবন নিয়ে ছিনিমিনি খেলা সরকার ও দেশের সাধারণ মানুষ মেনে নেবে না বলে মন্তব্য করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

শনিবার সন্ধ্যায় নগরকান্দায় শহীদ আকরামুন্নেসা বালিকা উচ্চবিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, গত ১৭ বছর দেশকে শোষণ ও নির্যাতন করা হয়েছে। এখনো দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র চলছে। একাত্তরের পরাজিত শক্তি ও গত ১৭ বছরের ফ্যাসিবাদী শক্তি এক হয়ে গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে সভায় জেলা ও উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

উন্নয়ন-অগ্রযাত্রায় ঐক্যের আহ্বান

উন্নয়ন-অগ্রযাত্রায় ঐক্যের আহ্বান

ডোমারে সরকারি কোয়ার্টার বরাদ্দে রাজস্ব ফাঁকি

ডোমারে সরকারি কোয়ার্টার বরাদ্দে রাজস্ব ফাঁকি

ভালুকায় নারীকে হত্যার পর সুতিয়া নদীতে নিক্ষেপ

ভালুকায় নারীকে হত্যার পর সুতিয়া নদীতে নিক্ষেপ

বিয়ানীবাজারে রূপকের রহস্যজনক মৃত্যু পাঁচ মাসেও খোলেনি হাত বাঁধা লাশের জট

পাঁচ মাসেও খোলেনি হাত বাঁধা লাশের জট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম