Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

উন্নয়ন-অগ্রযাত্রায় ঐক্যের আহ্বান

যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত র‌্যালি, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদানসহ নানা কর্মসূচি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সারা দেশে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষ্যে শনিবার সিপাহি-জনতার বিপ্লবে আত্মত্যাগকারীদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এছাড়া র‌্যালি, আলোচনা সভা, ফ্রি মেডিকেল ক্যাম্প, রক্তদানসহ নানা কর্মসূচি পালিত হয়েছে। এ সময় বক্তারা জাতীয় ঐক্য, সংহতি, গণতন্ত্র এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তারা বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ন রাখতে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহনশীলতা ও সামাজিক ঐক্য বজায় রাখা জরুরি। বক্তারা মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রেখে দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রযাত্রায় সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি ভবিষ্যৎ প্রজন্মের কাছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সঠিক ও ঐতিহাসিক গুরুত্ব তুলে ধরতে হবে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : ময়মনসিংহে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি আবু ওয়াহাব আকন্দ। জেলা প্রশাসক সাইফুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, পুলিশ সুপার কামরুল হাসান, মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক একেএম শফিকুল ইসলাম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক ড. মো. আবদুল আলীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম সরদার। উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মাসুম আহমাদ, মাৎস্যবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আলী রেজা ফারুক এবং সোনালি দলের সভাপতি অধ্যাপক ড. মো. হাম্মাদুর রহমান। গোপালগঞ্জে জেলা প্রশাসক মো. আরিফ উজ-জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক-উজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক তারেক সুলতান, ইউএনও কৌশিক আহমেদ। ভোলায় জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওসার , জেলা পরিষদ প্রশাসক ও জেলা বিএনপির আহ্বায়ক গোলাম নবী আলমগীর, জেলা বিএনপির সদস্য সচিব মো. রাইসুল আলম। ঝালকাঠিতে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি ইসরাত সুলতানা ইলেন ভূট্টো। জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এতে সভাপতিত্ব করেন। স্বাগত বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মো. শাহাদাৎ হোসেন। জামালপুরে জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবির তালুকদার শামীমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন শাহ্ মো. ওয়ারেছ আলী মামুন এমপি। জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের আহ্বায়ক শফিকুল ইসলাম খান সজীবের সঞ্চালনায় আলোচনা অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপি কেন্দ্রীয় কমিটির জলবায়ু পরিবর্তনবিষয়ক সহসম্পাদক মোস্তাফিজুর রহমান বাবুল এমপি, এমপি সুলতান মাহমুদ বাবু ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিন মিলন। মানিকগঞ্জে জেলা প্রশাসক নাজমুল আরা সুলতানার সভাপতিত্বে কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক জামিল রশিদ খান, পুলিশ সুপার সারোয়ার আলম, জেলা জাসাস সদস্য সচিব শামীম বিশ্বাস, মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান। শেরপুরে সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন। বক্তব্য দেন পুলিশ সুপার মো. জহিরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সভাপতি সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াদুদ। ভালুকায় সভায় প্রধান অতিথি ছিলেন এমপি ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আহসান উল্লাহ খান রুবেল। বড়লেখার ইউএনও মাহবুব আলম মাহবুবের সভাপতিত্বে ও উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার সৌরভ গোস্বামীর সঞ্চালনায় সভা হয়েছে। এতে প্রধান অতিথির বক্তব্য দেন নাসির উদ্দিন আহমেদ মিঠু এমপি। কমলগঞ্জে ইউএনও সন্ধীপ তালুকদারের সভাপতিত্বে এবং মো. ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য দুরুদ আহমেদ। ঘাটাইলে ইউএনও নুরী তাসমিন উর্মির সভাপতিত্বে সভায় বক্তব্য দেন কৃষি অফিসার দিলশাদ জাহান, প্রাণিসম্পদ কর্মকর্তা বাহাউদ্দিন সরোয়ার রিজভী, বিএনপির সভাপতি সিরাজুল হক ছানা। ত্রিশালে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এমপি ডা. মাহবুবুর রহমান লিটন। ইউএনও হাসনাত জাহান খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক ভূঁইয়া। বরিশালে র‌্যালিতে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর (সুমন) এমপি, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, সহসাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আকন কুদ্দুসুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাহবুবুল হক নান্নু, বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবুল হোসেন খান এমপি। টাঙ্গাইলে সভায় প্রধান অতিথি ছিলেন এমপি আব্দুস সালাম পিন্টু। জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীনের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলী ইমাম তপন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, সাবেক যুগ্ম সম্পাদক কাজী শফিকুর রহমান লিটন। হবিগঞ্জে জাতীয় সংসদের হুইপ জিকে গউছ এমপির নেতৃত্বে র‌্যালিতে অংশ নেন ডা. সাখাওয়াত হাসান জীবন এমপি, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. নুরুল ইসলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপউপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপউপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম। ভাণ্ডারিয়ায় সমাবেশে বক্তব্য দেন গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর, উপজেলা বিএনপির সম্পাদক মো. মনির হোসেন আকন, যুগ্ম সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন বিপ্লব, সাংগঠনিক আবুল কালাম মলাদ জোমাদ্দার ও পৌর বিএনপির আহ্বায়ক আ. মান্নান হাওলাদার। পটুয়াখালীতে জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি, বিএনপির সম্পাদক মজিবুর রহমান টোটন ও সাবেক মেয়র মোস্তাক আহমেদ পিনুর নেতৃত্বে র‌্যালি হয়েছে। জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক মিজানুর রহমান সভা সঞ্চালনা করেন। অপরদিকে এমপি আলতাফ হোসেন চৌধুরীর সমর্থিত জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না মিয়া ও সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক ওয়াহিদ সরোয়ার কালামের নেতৃত্বে পৃথক র‌্যালি হয়েছে। টুঙ্গিপাড়ায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএনও মোহাম্মদ দিদারুল আলম। বক্তব্য দেন বিএনপির সভাপতি শেখ সালাউদ্দিন, জেলা পুলিশিং কমিটির সভাপতি এসএম মাহমুদ হোসেন, পৌর বিএনপির সদস্য সচিব জিহাদুল ইসলাম বাবু। কয়রায় ইউএনও মো. আব্দুল্লাহ আল বাকির সভাপতিত্বে ও উপজেলা সহকারী যুব উন্নয়ন অফিসার এসএম আকরাম হোসেনের সঞ্চালনায় সভা হয়েছে। এতে বক্তব্য দেন বিএনপির সাবেক সম্পাদক নুরুল আমিন বাবুল, খুলনা জেলা বিএনপির সদস্য এমএ হাসান। দৌলতখানে সভায় প্রধান অতিথি ছিলেন এমপি হাফিজ ইব্রাহিম। উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্না মিয়া, সহসভাপতি নিজাম ভুঁইয়া, সম্পাদক শাজাহান সাজু, সাংগঠনিক সম্পাদক মাহাবুব মোরশেদ কুট্টি ও ইকবাল কাজী। আমতলীতে ইউএনও হাসান মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন এসিল্যান্ড রনজিত চন্দ্র দাশ, কৃষি অফিসার মো. রাসেল, বিএনপি সাবেক সভাপতি মো. জালাল উদ্দিন ফকির। আগৈলঝাড়ায় ইউএনও নিরুপম মজুমদারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মেহেদী হোসেন তমাল, সমাজসেবা কর্মকর্তা তপন বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা মো. মোশারফ হোসেন মন্টু। কলমাকান্দায় সভায় বক্তব্য দেন ইউএনও এনএম আবদুল্লাহ আল মামুন, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা মুহাম্মদ আল মামুন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূরে আলম, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারি চাঁন মিয়া। ভূঞাপুরে ইউএনও মো. মাহবুব হাসানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন কৃষি অফিসার মো. মোখলেছুর রহমান, প্রাণী সম্পদ কর্মকর্তা জাফরুল হাসান রিপন, মৎস্য কর্মকর্তা রিমা আক্তার প্রমুখ। মঠবাড়িয়ায় এমপি রুহুল আমিন দুলাল সভায় সভাপতিত্ব করেন। পৌর বিএনপির সম্পাদক মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সদস্য সচিব রফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপির সাবেক সভাপতি কেএম হুমায়ুন কবির। ধামরাইয়ে ইউএনও মো. আল মামুন সভায় সভাপতিত্ব করেন। সমাজসেবা কর্মকর্তা এসএম হাসানের উপস্থাপনায় বক্তব্য দেন উপজেলা বিএনপির সম্পাদক শামসুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার। গাজীপুরের কালিয়াকৈরে এএইচএম ফখরুল হোসাইনের সভাপতিত্বে আলোচনা সভা হয়েছে। উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমানের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আখতারুজ্জামান, পৌর বিএনপির সাবেক সভাপতি মোয়াজ্জেম দেওয়ান, সাবেক সাধারণ সম্পাদক হাজী রিয়াজউদ্দিন। নারায়ণগঞ্জের বন্দরে আলোচনা সভা ও প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-৫ (সদর-বন্দর) আসনের সংসদ-সদস্য অ্যাডভোকেট আবুল কালাম। বন্দর ইউএনও শিবানী সরকারের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সদারুল আলম, ওসি জামালউদ্দিন, যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল হক, মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাইয়ুম খান, প্রাথমিক শিক্ষা অফিসার মো. আজমল হোসেন। ঢাকার নবাবগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইয়াসিন খন্দকার। উপস্থিত ছিলেন নবাবগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা খন্দকার আবুল বাসার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাসুদ রানা, নবাবগঞ্জ প্রেস ক্লাবের আহ্বায়ক সাহিদুল হক খান ডাবলু, উপজেলা কৃষি কর্মকর্তা আসমা আক্তার, উপজেলা প্রকৌশলী নাজমুল করিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

উন্নয়ন-অগ্রযাত্রায় ঐক্যের আহ্বান

উন্নয়ন-অগ্রযাত্রায় ঐক্যের আহ্বান

ডোমারে সরকারি কোয়ার্টার বরাদ্দে রাজস্ব ফাঁকি

ডোমারে সরকারি কোয়ার্টার বরাদ্দে রাজস্ব ফাঁকি

ভালুকায় নারীকে হত্যার পর সুতিয়া নদীতে নিক্ষেপ

ভালুকায় নারীকে হত্যার পর সুতিয়া নদীতে নিক্ষেপ

বিয়ানীবাজারে রূপকের রহস্যজনক মৃত্যু পাঁচ মাসেও খোলেনি হাত বাঁধা লাশের জট

পাঁচ মাসেও খোলেনি হাত বাঁধা লাশের জট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম