দেবিদ্বারে জামায়াত নেতাকে পিটিয়ে ৭ লাখ টাকা লুট
কুমিল্লা ব্যুরো
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
কুমিল্লার দেবিদ্বারে আবু সাঈম সরকার নামে এক ওয়ার্ড জামায়াতের সভাপতিকে মারধর করে ৭ লাখ টাকা ও একটি মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। ?সোমবার রাতে উপজেলার গোপালনগর গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী সাঈম উপজেলার রসুলপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর ১নং ওয়ার্ডের সভাপতি এবং মুরাদনগরের চৈনপুর দাখিল মাদ্রাসার সুপার। এ ঘটনায় ভুক্তভোগীর স্ত্রী পারভীন আক্তার মঙ্গলবার বিকালে দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ করেছেন। এতে তিনি উল্লেখ করেন, তাদের ছেলে ইমামিন সরকারকে বিদেশে পাঠানোর জন্য তার স্বামী বিভিন্ন আত্মীয়স্বজনের কাছ থেকে টাকা সংগ্রহ করে বাড়ি ফেরার পথে একদল ব্যক্তি তাকে অনুসরণ করে। পরে গোপালনগর উত্তরপাড়া এলাকায় পৌঁছালে কয়েকজন মিলে তার স্বামীর ওপর হামলা চালিয়ে সঙ্গে থাকা নগদ ৭ লাখ টাকা ও একটি মোবাইলফোন ছিনিয়ে নিয়ে যায়। অভিযোগে আবুল বাসার, আমজাদ, ফাহিম, মাহিন, জামাল, সাইমন, মজিবুর রহমান ও রাফির নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৩-৪ জনকে অভিযুক্ত করা হয়েছে। উপজেলা জামায়াতের আমির অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, একজন মাদ্রাসা সুপারকে মারধর করে টাকা লুটে নেওয়ার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতার এবং লুণ্ঠিত টাকা উদ্ধার করতে হবে।
