Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

দশমিনায় চরে চরে টাকার খেলা

সরকারি খাস জমি বিএনপি আ.লীগ নেতাদের দখলে * বঞ্চিত প্রকৃত ভূমিহীনরা

Icon

মো. মামুন তানভীর, দশমিনা (পটুয়াখালী)

প্রকাশ: ১২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

নিয়ম ছিল সরকারি কৃষি ও অকৃষি খাস জমি দুস্থ মুক্তিযোদ্ধা, নদীভাঙনে বসতভিটাহারা, স্বামী পরিত্যক্ত নারী ও বাস্তুভিটাহীন কিংবা যেসব পরিবারের অনূর্ধ্ব ১০ শতাংশ বসতবাড়ি রয়েছে কিন্তু পর্যাপ্ত কৃষি জমি নেই এমন পরিবার বন্দোবস্ত পাবে। কিন্তু দশমিনায় ভূমিহীনদের বদলে চরাঞ্চলের সরকারি খাস জমি বন্দোবস্ত পেয়েছেন বিএনপি ও আওয়ামী লীগের প্রভাবশালী নেতারা। দেশে ক্ষমতার বারবার পালাবদলের সুযোগে প্রতিষ্ঠিত বড় দুই রাজনৈতিক দলের স্থানীয় সম্পদশালী নেতারা বিভিন্ন অর্থবছরে একরের পর একর খাস জমি বন্দোবস্ত নিয়ে দখলে রেখেছেন। বন্দোবস্ত নেওয়া জমিতে বসবাস তো দূরের কথা, কৃষি কাজেও অনেক সময় ব্যবহার হয় না। প্রতি বছর গলাচিপা উপজেলার চরবিশ্বাস, চরকাজল ও ভোলা জেলার বিভিন্ন উপজেলার চাষিদের কাছে তরমুজ চাষের মৌসুমে লাখ লাখ টাকার বিক্রি করা হয় ওইসব বন্দোবস্ত নেওয়া খাস জমি। অথচ, খাস জমি হস্তান্তর বা বিক্রির কোনো নিয়মই নেই। শুধু আওয়ামী লীগ ও বিএনপি নয়, আশির দশকে উপজেলার চরশাহজালালের আবুল রাঢ়ী নামে একজন নিজের পোষা কুকুর ‘ভুলু’র নামে খাস জমি বন্দোবস্ত নিয়েছিলেন বলে বাংলাদেশ কৃষক ফেডারেশনের সম্পাদক জায়েদ ইকবাল খান দাবি করেন। এদিকে, চরের জমি তরমুজ চাষিদের কাছে বিক্রি ও দখল নিয়ে প্রতি বছর চলে মারামারি এবং সালিশ বাণিজ্যসহ নানা বিতর্কিত কর্মকাণ্ড। কয়েকদিন ধরে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা স্থানীয় ইউএনও ও থানায় ভিড় করছেন। প্রায় প্রতিদিনই যেন উপজেলার বিভিন্ন চরে সংঘাত চলে। চরে চরে চলে জমি বিক্রির টাকার খেলা। জায়েদ ইকবাল খান বলেন, ২০০৬, ২০০৮ ও ২০১৪ সালসহ বিভিন্ন সালে চরআজমাইন, চরফাতেমা, কালিরচর, লালচর ও উত্তর চরবাঁশবাড়িয়াসহ নদীর বুকে জেগে ওঠা বেশকিছু চর বন্দোবস্ত দেওয়া হয় ভূমিহীনদের মাঝে। ওইসব চরসহ বিভিন্ন সরকারি জমি প্রকৃত ভূমিহীনরা বন্দোবস্ত না পেয়ে পেয়েছেন আওয়ামী লীগ ও বিএনপি নেতাসহ সমাজের বিত্তবানরা। ফলে প্রকৃত ভূমিহীনরা বাদ পড়ে আশ্রয়হীন রয়েছেন। অন্যদিকে, নামমাত্র কিছুসংখ্যক ভূমিহীন জমি পেলেও তা আবার দখল পাননি অনেকে। ক্ষমতার পটপরিবর্তন অনুযায়ী রাজনৈতিক দলের নেতারা জমি দখল করে তরমুজ চাষিদের কাছে বিক্রি করেন। তিনি বলেন, আওয়ামী লীগের সময় তাদের দলের লোকজন, ৫ আগস্টের পর বিএনপি ও জাতীয় নির্বাচনের পর গণঅধিকার পরিষদ চর বাণিজ্য করে যাচ্ছেন। তিনি ওইসব বন্দোবস্ত বাতিল করে প্রকৃত ভূমিহীনদের বন্দোবস্ত দেওয়ার দাবি জানান। উপজেলা ভূমি অফিস বলছে, এ উপজেলায় সর্বপ্রথম ১৯৫৯ সালে সরকারি খাস জমি বন্দোবস্ত দেওয়া শুরু হয়। সবশেষ বন্দোবস্ত দেওয়া হয় ২০১২-১৩ অর্থবছরে। দশমিনা থানার ওসি মো. আতিকুল ইসলাম বলেন, চরের জমিসংক্রান্ত সমস্যা সমাধানে মারাত্মক বেগ পেতে হচ্ছে। অনেকে তিন মাসের জন্য বিভিন্ন এলাকার চাষিদের কাছে তরমুজ চাষের জন্য চর বিক্রি করছেন। কেউ টাকা দিয়ে জমি পাচ্ছেন না এমন অভিযোগও আসছে। বর্তমানে পুলিশের অনেক মূল্যবান সময় ও অর্থ চরের সমস্যার পেছনে চলে যায়। ইউএনও মো. মাহমুদ হাসান মৃধা বলেন, ‘২০ বছর আগের কিছু বন্দোবস্ত নিয়ে আপত্তি পেয়েছি। বিষয়টি জেলা প্রশাসককে জানানো হয়েছে। ভুয়া বন্দোবস্ত বাতিলের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

দশমিনায় চরে চরে টাকার খেলা

দশমিনায় চরে চরে টাকার খেলা

স্বজন হারানোর বেদনা ভুলতে পারেননি ৫৬ বছরেও

স্বজন হারানোর বেদনা ভুলতে পারেননি ৫৬ বছরেও

চলমান কাজের পাশ থেকে বালু উত্তোলন হুমকিতে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্প

হুমকিতে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্প

জাজিরায় পদ্মায় ভাসছিল অর্ধগলিত খণ্ডিত দেহ

জাজিরায় পদ্মায় ভাসছিল অর্ধগলিত খণ্ডিত দেহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম