Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

আ.লীগের ২০ জন গ্রেফতার

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৫ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

বাসে আগুন, ভাঙচুর, ছাত্র হত্যা, নাশকতাসহ বিভিন্ন অভিযোগে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২২ জনকে গ্রেফতার করা হয়েছে। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিরা জানান : রাজশাহীর বাগমারা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও ভবানীগঞ্জ পৌর মহিলা আ.লীগের সভাপতি মমতাজ আক্তার বেবিকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। টাঙ্গাইলের মির্জাপুরে ভাতগ্রাম ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যুবরাজকে গ্রেফতার করেছে পুলিশ। জুলাই বিপ্লবে কলেজছাত্র ইমন হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি তিনি। ভোলার দৌলতখানে আ.লীগ নেতা মো. সেলিম ও চরপাতা ইউনিয়ন আ.লীগের প্রচার সম্পাদক আবুল হাশেমকে গ্রেফতার করা হয়েছে। কুড়িগ্রামের ফুলবাড়ীতে সন্ত্রাসবিরোধী আইনে রফিকুল ইসলাম (৫১) নামে প্রধান শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি কাশিপুর ইউনিয়নের আজোয়াটারী কাজদাহর পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। কুড়িগ্রামের রৌমারীতে মিছিলের পর যুবলীগের বহিষ্কৃত সাবেক সম্পাদক জাইদুল ইসলাম মিনু ও জাতীয় শ্রমিক লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহ আলমকে গ্রেফতার করেছে পুলিশ। বরিশালের আগৈলঝাড়ায় যুবলীগ নেতা মো. আল আমিন সরদার বাবু, রংপুরের বদরগঞ্জে রাধানগর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনিসুল ইসলাম, বরিশালের বাবুগঞ্জে রহমতপুর ইউনিয়নের যুবলীগ সভাপতি খলিলুর রহমান খান, বগুড়ার শিবগঞ্জে নাশকতা মামলায় সাবেক কাউন্সিলর, পৌর আ.লীগের যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম, রংপুরের কাউনিয়ায় বালাপাড়া ইউনিয়ন আ.লীগের সদস্য আব্দুল হাকিম, সিলেটের বিয়ানীবাজারে দুবাগ ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সুলতান মাহমুদ সুমন, গোয়াইনঘাটে সন্ত্রাসবিরোধী আইনে ইয়াছিন মুন্সি, নন্দিরগাঁও ইউনিয়নের মদরিছ আলী সিকদার, রুস্তমপুরের মকলিছুর রহমান, পূর্ব জাফলং ইউনিয়নের শাহীন মাহমুদ, শেরপুরে ভাতশালা ইউনিয়ন আ.লীগের সহসভাপতি শহিদুল ইসলাম, জেলা ছাত্রলীগের সহসভাপতি রোমান খান ও কর্মী উজ্জল মিয়াকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

সাইনবোর্ডসর্বস্ব প্রতিবন্ধী স্কুল

সাইনবোর্ডসর্বস্ব প্রতিবন্ধী স্কুল

সিডরে নিখোঁজ মেয়ের ফিরে আসার অপেক্ষা ১৯ বছর ধরে বেড়িবাঁধে থাকেন বৃদ্ধ মা

১৯ বছর ধরে বেড়িবাঁধে থাকেন বৃদ্ধ মা

র‌্যাগিং-যৌন হয়রানি ইবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার

ইবির ২৭ শিক্ষার্থী বহিষ্কার

আ.লীগের ২০ জন গ্রেফতার

আ.লীগের ২০ জন গ্রেফতার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম