Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ভান্ডারিয়ার খাদ্যবান্ধব কর্মসূচি

কার্ড নবায়নের নামে টাকা হাতিয়ে নিচ্ছে ডিলাররা

Icon

ভান্ডারিয়া (পিরোজপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পিরোজপুরের ভান্ডারিয়ায় রেশন কার্ড নবায়নের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে ডিলাদের বিরুদ্ধে। জানা গছে, সারা দেশের মতো দারিদ্র জনগোষ্ঠীর জন্য খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় উপজেলার ৬ ইউনিয়নে ৮ হজার ৫৫০ জন পরিবারকে ১৫ টাকা কেজি ধরে জনপ্রতি ৩০ কেজি চাল ১৭ জন ডিলারের মাধ্যমে (রেশন কার্ড-মাস্টার রোল) পদ্ধতিতে বিতরণ করা হয়। ওই রেশন কার্ড সরকার থেকে বিনামূল্যে বিতরণ করার কথা থাকলেও বর্তমানে উপজেলা ডিলারা কার্ডপ্রতি ১০০/২০০ টাকার বিনিময় কার্ড দিয়ে লাখ লাখ হাতিয়ে নিয়েছে। জানা যায়, প্রতি ৪ বছর পর পর রেশন কার্ড নবায়ন করতে হয়। রেশন কার্ডে ক্রেতা ও বিক্রেতার স্বাক্ষর ও তারিখের জায়গা ২৪টি (ঘর) লাইন থাকে। বছরের ৬ মাস রেশন পদ্ধতিতে চাল বিক্রি করা হয়। তাই ৪ বছর পর পর সরকার থেকে বিনামূল্যে রেশন কার্ড প্রদান করে থাকেন। চলতি বছর অক্টোবর মাসে কার্ডের মেয়াদ শেষ হয়ে গেলে সরকার থেকে বিনামূল্যে উপজেলা খাদ্য বান্ধব অফিসে বিতরণের কথা থাকলেও খাদ্য অফিস ১৭ জন ডিলারের যোগসাজশে উপজেলায় ৮ হাজার ৫৫০ জন রেশন কার্ডধারির কাছ থেকে নবায়নের নামে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গৌরীপুর ইউনিয়নের ডাক্তার হাট পয়েন্টের খাদ্যবান্ধব ডিলার মিজানুর রহমানের আওতায় প্রায় ৫০০ কার্ড রয়েছে। প্রতিটা কার্ড নবায়নের নামে কার্ডধারীদের কাছ থেকে ২০০ করে টাকা নেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। গৌরীপুর ইউনিয়নের রেশন কার্ডধারী হাসিনা বেগম বলেন, আমরা অসহায় গরিব মানুষ। সরকার থেকে আমাদের রেশন কার্ড দিয়েছে। কিন্তু আমাদের কাছ থেকে কার্ডের বিনিময় ২০০ শত টাকা নিয়েছেন। দরিদ্র কৃষক মোতালেব হাওলাদার বলেন, আগে সরকার থেকে বিনামূল্যে কার্ড পেয়েছি। এ বছর হঠাৎ করে ডিলার ২০০ টাকা করে নিচ্ছে কার্ডপ্রতি। টাকা দিতে আমাদের খুব কষ্ট হয়েছে। ফাতিমা নামে এক কার্ডধারি বলেন, পৈকখালী বাজার ডিলার মোশারফ হোসেন (মশিউর মীরা) আমার কাছ থেকে কার্ড নবায়নের নামে ১০০ টাকা নিয়েছে। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তামান্না খুরশীদ জাহান জানান, রেশন কার্ড সরকার থেকে বিনামূল্যে বিতরণ করা হয়। যদি কোনো ডিলার বা অফিসের কেউ এই সরকারি কার্ডের বিনিময় অর্থ নিয়ে থাকেন তার বিরুদ্ধে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে কার্ড নেই, সরকার থেকে নতুন কার্ড পাওয়া গেলে বিতরণ করা হবে। উল্লেখ্য, হতদরিদ্রদের জন্য ২০১৬-১৭ অর্থবছর থেকে খাদ্য মন্ত্রণালয়ের আওতায় খাদ্যবান্ধব কর্মসূচি চালু করা হয় ১০ টাকা কেজি ধরে। পরে ১৫ টাকা নির্ধারণ করে ৩০ কেজি চাল ৪৫০ টাকা ধরে বছরে ৬ মাস বিক্রি করা চালু করেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঢাকা-শরীয়তপুর চারলেন মহাসড়ক প্রকল্প এগোয় না বাড়ে শুধু মেয়াদ

প্রকল্প এগোয় না বাড়ে শুধু মেয়াদ

ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণকেন্দ্র অসুস্থতার ছুটি নিয়ে চেম্বারে রোগী দেখছেন চিকিৎসক

অসুস্থতার ছুটি নিয়ে চেম্বারে রোগী দেখছেন চিকিৎসক

বাড়ি রক্ষার নামে তিস্তার বালুতে পুকুর ভরাট

বাড়ি রক্ষার নামে তিস্তার বালুতে পুকুর ভরাট

ভান্ডারিয়ার খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড নবায়নের নামে টাকা হাতিয়ে নিচ্ছে ডিলাররা

কার্ড নবায়নের নামে টাকা হাতিয়ে নিচ্ছে ডিলাররা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম