Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণকেন্দ্র

অসুস্থতার ছুটি নিয়ে চেম্বারে রোগী দেখছেন চিকিৎসক

Icon

যুগান্তর প্রতিবেদন, ব্রাহ্মণবাড়িয়া

প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

অসুস্থতার ছুটি নিয়ে সরকারি কর্মঘণ্টায় বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখার অভিযোগ উঠেছে ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণকেন্দ্রের মেডিকেল অফিসার ডা. আশরাফুল আমিন চৌধুরীর বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, প্রতি শনিবার সকাল থেকে রাত পর্যন্ত তিনি নাসিরনগর সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে রোগী দেখেন। সপ্তাহের অন্যান্য দিনেও বেলা আড়াইটা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে ব্যক্তিগত চেম্বারে রোগী দেখেন তিনি। সরকারি নিয়ম অনুযায়ী, শনিবার থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত তার সরকারি দায়িত্ব পালনের কথা। এ সময় বেসরকারি প্রতিষ্ঠানে রোগী দেখার সুযোগ নেই। শনিবার দুপুর ১২টায় ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণকেন্দে তার সরকারি চেম্বারে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে একই সময়ে নাসিরনগর সদরের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে তাকে রোগী দেখতে দেখা যায়। সেখানে সাংবাদিকের উপস্থিতি টের পেয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এ সময় ভিডিও ধারণেও বাধা দেন চিকিৎসক আশরাফুল আমিন। এর আগে বৃহস্পতিবার বেলা ২টার দিকে সরেজমিন মা ও শিশু কল্যাণকেন্দ্রে গিয়েও তাকে পাওয়া যায়নি। অভিযোগ রয়েছে, সেদিনও সরকারি কর্মঘণ্টার মধ্যে তিনি বেসরকারি চেম্বারে রোগী দেখছিলেন। মা ও শিশু কল্যাণকেন্দ্রে চিকিৎসা নিতে আসা কয়েকজন জানান, এখানে তিনজন চিকিৎসক থাকার কথা থাকলেও পদায়ন করা হয়েছে মাত্র একজনকে। কিন্তু প্রায়ই কেন্দ্রে এসে চিকিৎসককে পাওয়া যায় না। দূরদূরান্ত থেকে এসেও চিকিৎসা না পেয়ে ফিরে যেতে হয় অনেককে। চিকিৎসা নিতে আসা মিজান মিয়া বলেন, বেলা ১১টায় স্ত্রীকে নিয়ে এসে ডা. আশরাফুল আমিন চৌধুরীর কক্ষের দরজা বন্ধ পাওয়া যায়। কেন্দ্রের অফিস সহায়ক এরশাদ বলেন, স্যার আজকে আসেননি। অন্য কোথাও হয়তো গিয়েছেন। তিনি সদর, বিজয়নগর ও আখাউড়ার দায়িত্বেও আছেন। ডা. আশরাফুল আমিন চৌধুরী বলেন, আমি অসুস্থ থাকায় আজকে ছুটিতে আছি। উপপরিচালক স্যারকে বলে মাঝেমধ্যে শনিবারে আমি একটু ছুটিতে থাকি। কেউ হয়তো শত্রুতা করে আপনাদের জানিয়েছে। এ বিষয়ে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক ইফতেখার আহমেদ চৌধুরী বলেন, অসুস্থতার কথা বলে ছুটি নিয়ে সরকারি কর্মঘণ্টায় বেসরকারি চেম্বারে রোগী দেখার সুযোগ নেই। আমি এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ঢাকা-শরীয়তপুর চারলেন মহাসড়ক প্রকল্প এগোয় না বাড়ে শুধু মেয়াদ

প্রকল্প এগোয় না বাড়ে শুধু মেয়াদ

ব্রাহ্মণবাড়িয়া মা ও শিশু কল্যাণকেন্দ্র অসুস্থতার ছুটি নিয়ে চেম্বারে রোগী দেখছেন চিকিৎসক

অসুস্থতার ছুটি নিয়ে চেম্বারে রোগী দেখছেন চিকিৎসক

বাড়ি রক্ষার নামে তিস্তার বালুতে পুকুর ভরাট

বাড়ি রক্ষার নামে তিস্তার বালুতে পুকুর ভরাট

ভান্ডারিয়ার খাদ্যবান্ধব কর্মসূচি কার্ড নবায়নের নামে টাকা হাতিয়ে নিচ্ছে ডিলাররা

কার্ড নবায়নের নামে টাকা হাতিয়ে নিচ্ছে ডিলাররা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম