পরকীয়ার প্রতিবাদ
মহাদেবপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা
মহাদেবপুর (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
মহাদেবপুরে পরকীয়ার প্রতিবাদ করায় স্ত্রী কানিজ ফাতিমাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে স্বামী হাসানুজ্জামান আশিকের বিরুদ্ধে। সোমবার সন্ধ্যায় বাগাচারা গ্রামে এ ঘটনা ঘটে। পরিবারের দাবি স্বামীর পরকীয়ার প্রতিবাদ করায় ছুটিতে বাড়ি এসে কানিজকে পিটিয়ে হত্যা করেছে আশিক। এ ঘটনায় কানিজের মা থানায় মামলা করলে রাতেই অভিযান চালিয়ে পুলিশ আশিককে আটক করে। আশিক ওই গ্রামের মৃত এবাদুল হকের ছেলে ও নৌবাহিনীর চট্টগ্রাম দপ্তরে সৈনিক হিসাবে কর্মরত। জানা যায়, প্রায় তিন বছর প্রেমের সম্পর্ক করে আশিকের সঙ্গে বিয়ে হয় সৌদি প্রবাসী আবুল কালামের মেয়ে ফাতিমার। চাকরির কারণে আশিক চট্টগ্রামে যাওয়ার পর থেকেই স্ত্রী কানিজের প্রতি চরম অবহেলা শুরু করেন। স্বামীর এমন পরিবর্তনের কারণ খুঁজতে গিয়ে কানিজ জানতে পারেন ফরিদপুরের এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িয়েছেন আশিক। চলতি সপ্তাহে ছুটি কাটাতে বাড়িতে আসেন আশিক। সোমবার সন্ধ্যায় এ নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে তীব্র বাগ্বিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে আশিক ও তার পরিবারের সদস্যরা কানিজকে বেধড়ক মারধর করেন।
