Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

পাকুন্দিয়ায় সংঘর্ষে আহত নারীর মৃত্যু

পলাশে যুবককে ইটভাটা থেকে বেঁধে নিয়ে হত্যা

ভালুকায় নারীকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে * আগৈলঝাড়ায় মিলল ছাত্রীর লাশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

পলাশে ইটভাটা থেকে হাত বেঁধে তুলে নিয়ে যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধে হামলায় আহত নারীর মৃত্যু হয়েছে। ভালুকায় নারীকে হত্যার পর ঝুলিয়ে রাখ হয়েছে লাশ। এছাড়া আগৈলঝাড়ায় ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। যুগান্তর প্রতিনিধিরা জানান : নরসিংদীর পলাশে ইটভাটা থেকে হাত বেঁধে তুলে নিয়ে ওমর সানি নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে। সোমবার বিকালে কাজৈর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে। হত্যার পর তার লাশ গাজীপুরের কালীগঞ্জের শীতলক্ষ্যা নদীর পাশে একটি পরিত্যক্ত ইটভাটার পাশে ফেলে দেওয়া হয়। নিহত ওমর সানি কাজৈর গ্রামের কাশেম মিয়ার ছেলে। নিহতের স্বজনরা জানায়, দীর্ঘদিন ধরে ওমর সানির সঙ্গে কাজৈর গ্রামের ফায়েজ আলীর ছেলে ইটভাটা মালিকের ভাই কাদির মিয়ার বিরোধ ছিল। এর জের ধরে সোমবার ৭৭৭ নামে ইটভাটার সামনে সানির ওপর হামলা চালায় কাদির মিয়া। পরে তাকে রশি দিয়ে বেঁধে বাড়ির পাশে নিয়ে এলোপাতাড়ি পিটিয়ে হত্যা করে। পরে লাশ গুম করার উদ্দেশে পরিত্যক্ত ইটভাটায় ফেলে রাখা হয়। কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষে আহত হালিমা নামে এক নারীর মৃত্যু হয়েছে। রোববার কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা গেছেন। নিহত হালিমা এগারসিন্দুর ইউনিয়নের আদিত্যপাশা এলাকার বাসিন্দা। ময়মনসিংহের ভালুকার ধীতপুর ইউনিয়নের বহুলী গ্রামে আঁখি আক্তার নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। এ ঘটনায় তার স্বামী জাহিদুল ইসলামকে পুলিশ আটক করেছে। নিহতের পরিবারের দাবি সোমবার রাতে আঁখিকে তার স্বামী নির্যাতনে হত্যা করেছে। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। তার বাবার বাড়ি উপজেলার রান্দিয়া গ্রামে। আঁখির বাবা চান মিয়া জানান, তার মেয়েকে জাহিদুল হত্যা করে ঝুলিয়ে রেখেছে। বরিশালের আগৈলঝাড়ায় স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত কথা ঢালী (১৬) রাজিহার ইউনিয়নের পূর্ব গোয়াইল গ্রামের বিমল ঢালীর মেয়ে। সে বাশাইল মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী ছিল। সোমবার টেস্ট পরীক্ষার ফলাফলে সে ফেল করে। এ ঘটনার পর ঘর থেকে তার লাশ উদ্ধার করা হয়। মঙ্গলবার তার লাশ মর্গে পাঠানো হয়েছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পাকুন্দিয়ায় সংঘর্ষে আহত নারীর মৃত্যু পলাশে যুবককে ইটভাটা থেকে বেঁধে নিয়ে হত্যা

পলাশে যুবককে ইটভাটা থেকে বেঁধে নিয়ে হত্যা

গৌরবের ছয় দশকে চবি

গৌরবের ছয় দশকে চবি

চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার নারী

চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার নারী

পরকীয়ার প্রতিবাদ মহাদেবপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

মহাদেবপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম