Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার নারী

প্যাথলজি কর্মী আটক

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৮ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার হওয়ার অভিযোগ করেছেন এক নারী। এ ঘটনায় হাসপাতালের প্যাথলজি বিভাগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। সোমবার দুপুরে প্যাথলজি বিভাগের একটি কক্ষে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগী। মঙ্গলবার বিকালে সদর উপজেলার দক্ষিণ কাটিয়া ঢালিপাড়া এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ। তিনি ওই এলাকার নজরুল ইসলামের ছেলে। জানা যায়, চিকিৎসকের পরামর্শে কয়েকটি পরীক্ষা করানোর জন্য সোমবার দুপুরে সদর হাসপাতালে যান ওই নারী। প্রথমে আলট্রাসনোগ্রাম কক্ষে গেলে তাকে পরদিন আসতে বলা হয়। পরে দুপুর সাড়ে ১২টার দিকে বাড়ি ফেরার সময় মাহমুদুল হাসান তাকে পরীক্ষা করিয়ে দেওয়ার কথা বলে ডাকেন। এরপর প্রস্রাবের নমুনা সংগ্রহ করে আনতে বলেন। নমুনা নিয়ে ফিরে এলে তাকে প্যাথলজি বিভাগের ভেতরের একটি কক্ষে যেতে বলা হয়। অভিযোগ অনুযায়ী, ওই নারী কক্ষে প্রবেশের পর মাহমুদুল হাসান দরজা বন্ধ করে দেন। একপর্যায়ে তাকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন। সিভিল সার্জন আব্দুস সালাম বলেন, চাকরি বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

পাকুন্দিয়ায় সংঘর্ষে আহত নারীর মৃত্যু পলাশে যুবককে ইটভাটা থেকে বেঁধে নিয়ে হত্যা

পলাশে যুবককে ইটভাটা থেকে বেঁধে নিয়ে হত্যা

গৌরবের ছয় দশকে চবি

গৌরবের ছয় দশকে চবি

চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার নারী

চিকিৎসা নিতে এসে ধর্ষণের শিকার নারী

পরকীয়ার প্রতিবাদ মহাদেবপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

মহাদেবপুরে স্ত্রীকে পিটিয়ে হত্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম