Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

দেশব্যাপী আ.লীগের নৈরাজ্য

প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

দেশব্যাপী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের আগুন সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে শুক্রবার বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি, ছাত্রদল-যুবদল এবং স্বেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা। সমাবেশে বক্তারা দেশের বিরুদ্ধে ফ্যাসিস্টের সব ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে প্রতিহত করার ঘোষণা দেন। যুগান্তর ব্যুরো ও প্রতিনিধিদের পাঠানো খবর : সিলেটে বিক্ষোভ মিছিলপরবর্তী সমাবেশে প্রধান অতিথি ছিলেন শিল্প, বাণিজ্য, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। প্রধান বক্তা ছিলেন শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। সভাপতিত্ব করেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। মহানগর বিএনপির সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীর পরিচালনায় বক্তব্য দেন সংগঠনটির আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ব্যারিস্টার এমএ সালাম, কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, সিলেট-৬ আসনের সংসদ-সদস্য এমরান আহমদ চৌধুরী। মনপুরায় বিক্ষোভ-মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। উপজেলা স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব হোসেন হাওলাদারের সঞ্চালনায় এতে বক্তব্য দেন উপজেলা বিএনপির সহসভাপতি আবদুল খালেক সেলিম মোল্লা, যুবদলের আহ্বায়ক শামসুদ্দিন মোল্লা, স্বেচ্ছাসেবকদলের আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ। কসবায় বিক্ষোভ মিছিল করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি ইকলিল আযম, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল প্রমুখ। দাগনভূঞায় বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেনের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ উদ্দিন বাহার, দাগনভূঞা বিএনপির সদস্য সচিব কামরুল উদ্দিন। ফরিদগঞ্জে বিক্ষোভ করেছে উপজেলা ও পৌর বিএনপি। উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মাহফুজুর রহমান টিপুর সভাপতিত্বে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আব্দুল খালেক পাটওয়ারী, পৌর বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক বিল্লাল হোসেন কোম্পানী। হোমনায় বিএনপি পৌর বিএনপির বিক্ষোভে প্রধান অতিথির বক্তব্য দেন সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও স্থানীয় এমপি অধ্যক্ষ সেলিম ভূইয়া। এতে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ মহিউদ্দিন, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার প্রমুখ। গৌরীপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসেইনের নেতৃত্বে মহাসড়কে মিছিল, পথসভা ও মোটরসাইকেল মহড়া দেন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এতে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ। নেত্রকোনায় বিক্ষোভ সমাবেশ করেছে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে। এতে বক্তব্য দেন নেত্রকোনা-২ আসনের সংসদ-সদস্য ডা. আনোয়ারল হক, জেলা বিএনপির সাবেক সম্পাদক মাহফুজুল হক। সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা বিএনপি। এতে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য শেরেনুর আলী। বরিশালে বিক্ষোভ সমাবেশ ও প্রতিবাদ মিছিল করেছে মহানগর বিএনপি। এতে বক্তব্য দেন বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও বরিশাল-৫ আসনের সংসদ-সদস্য মজিবর রহমান সরোয়ার, সিটি করপোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন, মহানগর বিএনপির সদস্য সচিব জিয়াউদ্দিন সিকদার, বিএনপির কেন্দ্রীয় সহসাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

Advertisement

Advertisement

আরও পড়ুন

মহেশপুর স্বাস্থ্য কমপ্লেক্স আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে ঘুস বাণিজ্য

আউটসোর্সিং কর্মচারীদের নিয়ে ঘুস বাণিজ্য

দেশব্যাপী আ.লীগের নৈরাজ্য প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

প্রতিবাদে বিএনপির বিক্ষোভ সমাবেশ

পারিবারিক বিরোধ মীমাংসার আশ্বাস পটিয়ায় তরুণীকে কুপ্রস্তাব প্রধান শিক্ষকের

পটিয়ায় তরুণীকে কুপ্রস্তাব প্রধান শিক্ষকের

দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা

দিনমজুরের তিন মাসের বিদ্যুৎ বিল ৫০ হাজার টাকা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম