Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী

চার যুগেও কাটেনি নাম বিড়ম্বনা

আশ্বাস দিয়েও সুরাহা করেনি কোনো উপাচার্য

Icon

আবির হোসেন, ইবি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

উচ্চশিক্ষায় দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অন্যতম বিদ্যাপীঠ ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। আজ ২২ নভেম্বর প্রতিষ্ঠানটি ৪৭ বছর পূর্ণ করে ৪৮ বছরে পা দিয়েছে। প্রিয় প্রতিষ্ঠানের জন্মদিনে শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীসহ সবার মনে বইছে আনন্দের জোয়ার। তবে আনন্দের মাঝেও রয়েছে কিছুটা আক্ষেপের ছাপ। প্রতিষ্ঠার ৪৮ বছরেও কাটেনি বিশ্ববিদ্যালয়টির নাম বিড়ম্বনা। একেক জায়গায় একেক নাম ব্যবহারের ফলে প্রকৃত নাম নিয়ে রয়েছে নানা প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর ও দেশের গণমাধ্যমগুলোতে ভিন্ন ভিন্ন নাম ব্যবহারের ফলে বিভ্রান্তিতে পড়তে হয় শিক্ষক-শিক্ষার্থীদের। শিক্ষার্থীদের পরিচয় প্রদান ও চাকরির ক্ষেত্রেও বিড়ম্বনার শিকার হতে হয়। কুষ্টিয়া ও ঝিনাইদহ এ দুই অঞ্চলের প্রভাবশালী মহল বিশ্ববিদ্যালয়ের নামের পাশে নিজেদের জেলার নাম লেখাতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চাপ দেয় বলে জানা গেছে। ফলে এ পর্যন্ত ১৫ জন উপাচার্য প্রশাসন পরিচালনা করলেও তাদের কেউই বিশ্ববিদ্যালয়ের নাম বিড়ম্বনার স্থায়ী সমাধান করতে পারেননি। জানা যায়, প্রতিষ্ঠালগ্নে বিশ্ববিদ্যালয়টি কুষ্টিয়া ও যশোর জেলার অধীনে ছিল। পরে ঝিনাইদহ জেলা হয়ে যায়। সেসময়ে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল বিষয়গুলো কুষ্টিয়া-ঝিনাইদহ দুই জেলার পোস্ট অফিসে যেত। সেসমস্যার সমাধানে বিশ্ববিদ্যালয়ের দাপ্তরিক ও প্রশাসনিক কাজের সুবিধার্থে পোস্টাল কোড হয় কুষ্টিয়া। সেই হিসাবে এখন ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া, ৭০০৩’ লেখা হয়। বিশ্ববিদ্যালয়ের অধ্যাদেশের ধারা ৩(১) এ বিশ্ববিদ্যালয়ের নাম ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ হবে বলে উল্লেখ আছে। কিন্তু বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তর, পরিবহণ, বিভাগ, বিভিন্ন ফলক, চিঠি, সাইনবোর্ডে বিশ্ববিদ্যালয়ের ভিন্ন ভিন্ন নাম ব্যবহার করে থাকে। বিশ্ববিদ্যালয়ের তথ্য, প্রকাশনা ও জনসংযোগ অফিস থেকে প্রকাশিত বার্ষিক ক্যালেন্ডার ও ডায়েরিতে ‘ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া-ঝিনাইদহ, বাংলাদেশ’ নাম ব্যবহার করা হয়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভা-সেমিনার কিংবা জাতীয় দিবসগুলোতে নিজ নিজ বিভাগগুলোর ব্যানারগুলোতে নাম বিকৃতির বিষয়টি মাঝেমধ্যেই দেখা যায়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের গাড়িতেও নামের বিকৃত রূপ ব্যবহার করতে দেখা গেছে। ক্যাম্পাস থেকে শহরে শিক্ষার্থীদের বহনকারী নিজস্ব বাসগুলোতে শুধু ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ নামটি ব্যবহার করা হয়েছে। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স ও ভাড়ায়চালিত গাড়িগুলোতে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া’ নামটি ব্যবহার করতে দেখা গেছে। ২০১৮ সালের চতুর্থ সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ের নামের পাশে থাকা কুষ্টিয়া-ঝিনাইদহের বদলে ‘বাংলাদেশ’ শব্দটি ব্যবহার করে এ দুই অঞ্চলের মানুষের রোষানলে পড়েছিল তৎকালীন প্রশাসন। উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমান বলেন, বাংলাদেশে ইসলামী বিশ্ববিদ্যালয় নামে কয়েকটি বিশ্ববিদ্যালয় থাকায় এই বিশ্ববিদ্যালয়টি কুষ্টিয়া নামে পরিচিত হচ্ছে। অনেক সময় কুষ্টিয়া-ঝিনাইদহ নামও ব্যবহৃত হচ্ছে। আবার কেউ কেউ বাংলাদেশও ব্যবহার করছে। তবে বিশ্ববিদ্যালয়ের আইনে শুধু ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ নামটি লেখা আছে। আমি সংশ্লিষ্ট সব দপ্তর ও সরকারকে ‘ইসলামী বিশ্ববিদ্যালয়’ নামটি ব্যবহারের জন্য চিঠি দেব।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভুয়া ভাউচারে অর্থ আত্মসাৎ

ভুয়া ভাউচারে অর্থ আত্মসাৎ

ফটিকছড়িতে বনের ভেতর টিলা কেটে সড়ক নির্মাণ

ফটিকছড়িতে বনের ভেতর টিলা কেটে সড়ক নির্মাণ

ইংলিশ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে স্থান আদিলের বিশ্বমঞ্চের স্বপ্নে বাধা অর্থ

আদিলের বিশ্বমঞ্চের স্বপ্নে বাধা অর্থ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী চার যুগেও কাটেনি নাম বিড়ম্বনা

চার যুগেও কাটেনি নাম বিড়ম্বনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম