Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ইংলিশ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে স্থান

আদিলের বিশ্বমঞ্চের স্বপ্নে বাধা অর্থ

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

গ্রামের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা। মেধা, অধ্যবসায় আর স্বপ্নকে পুঁজি করে একের পর এক ধাপ পেরিয়ে আন্তর্জাতিক ইংলিশ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে চতুর্থ শ্রেণির শিক্ষার্থী মো. আদিল হোসেন। তার সামনে এখন আন্তর্জাতিক মঞ্চে নিজের প্রতিভা তুলে ধরার হাতছানি। কিন্তু সে স্বপ্নপূরণের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে অর্থনৈতিক অসচ্ছলতা। আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়ার যোগ্যতা অর্জন করলেও মালয়েশিয়া যাওয়া-আসার ব্যয় বহনের সামর্থ্য নেই পরিবারের। ফলে মেধার অসামান্য সাফল্য অর্থনৈতিক অসামর্থ্যরে কাছে ম্লান হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। আদিল মানিকগঞ্জের সাটুরিয়ার হরগজ এ আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী। তার বাবা মানোয়ার হোসেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। শিক্ষকতার সীমিত আয় দিয়ে সংসার চালাতেই তাকে হিমশিম খেতে হয়। সেখানে ছেলের আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মালয়েশিয়া যাওয়া-আসাসহ প্রয়োজনীয় ব্যয় বহন করা তার পক্ষে প্রায় অসম্ভব। প্রতিযোগিতার আয়োজকদের পক্ষ থেকে বৃহস্পতিবার বিকালে প্রকাশিত অভিনন্দন বার্তায় জানানো হয়, ‘English Olympiad Global Grand Finale 2026’-এর চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবে আদিল। আগামী ২৭ থেকে ২৯ ডিসেম্বর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত হবে এ আন্তর্জাতিক আসর। সেখানে ‘Small Starts Group’Small Starts Group’-এ অংশ নেওয়ার সুযোগ পেয়েছে সে। আদিলের এ সাফল্যে পরিবার, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে। কিন্তু আনন্দের মধ্যেও একটি প্রশ্ন তাড়া করছে তাদের, অর্থের অভাবে কি থেমে যাবে আদিলের আন্তর্জাতিক মঞ্চে যাওয়ার স্বপ্ন? আদিলের পরিবারের প্রত্যাশা, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, বিত্তবান ব্যক্তি কিংবা শিক্ষানুরাগীরা সহযোগিতার হাত বাড়িয়ে দিলে মালয়েশিয়ার মঞ্চে দাঁড়ানোর সুযোগ পাবে এই ক্ষুদে মেধাবী।

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভুয়া ভাউচারে অর্থ আত্মসাৎ

ভুয়া ভাউচারে অর্থ আত্মসাৎ

ফটিকছড়িতে বনের ভেতর টিলা কেটে সড়ক নির্মাণ

ফটিকছড়িতে বনের ভেতর টিলা কেটে সড়ক নির্মাণ

ইংলিশ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে স্থান আদিলের বিশ্বমঞ্চের স্বপ্নে বাধা অর্থ

আদিলের বিশ্বমঞ্চের স্বপ্নে বাধা অর্থ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী চার যুগেও কাটেনি নাম বিড়ম্বনা

চার যুগেও কাটেনি নাম বিড়ম্বনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম