Logo
Logo
×

Advertisement

বাংলার মুখ

ফটিকছড়িতে বনের ভেতর টিলা কেটে সড়ক নির্মাণ

Icon

ফটিকছড়ি (চট্টগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ২২ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

Advertisement

ফটিকছড়ি উত্তর উপজেলার দাঁতমারা ইউনিয়নে সংরক্ষিত বনের ভেতর টিলা কেটে সড়ক নির্মাণ ও প্রশস্ত করার অভিযোগ উঠেছে তারাখোঁ রাবার বাগান কর্তৃপক্ষের বিরুদ্ধে। বাগানের অভ্যন্তরীণ ব্যবহারের জন্য প্রায় ছয় কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে। এতে কোথাও ১০ থেকে ১২ ফুট উচ্চতার টিলা কেটে ফেলা হয়েছে। তবে এ কাজের জন্য বন বিভাগ কিংবা পরিবেশ অধিদপ্তরের কোনো অনুমতি নেওয়া হয়নি বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। বুধবার সকালে সরেজমিন দেখা যায়, দাঁতমারা বাজারের পশ্চিম পাশ দিয়ে চলে গেছে সরু একটি সড়ক। কিছুদূর পর্যন্ত কার্পেটিং করা হলেও এরপর সড়কটি কাঁচা। দুপাশে ছোট-বড় রাবার গাছের সারি। কোথাও বসতবাড়ি, কোথাও ধানখেত, আবার কোথাও সড়কের পাশ ঘেঁষে দাঁড়িয়ে আছে পাহাড়-টিলা। দাঁতমারা বাজার থেকে প্রায় আট কিলোমিটার পশ্চিমে তারাখোঁ রাবার বাগানের কার্যালয়। কার্যালয় পেরিয়ে সামনের দিকে এগোতেই চোখে পড়ে টিলা কেটে সড়ক তৈরির চিহ্ন। কোথাও টিলা কেটে ২০ থেকে ৩০ ফুট নিচ পর্যন্ত সমতল করা হয়েছে। বাগান কার্যালয় থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দাঁতমারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বৈদ্যরতলী এলাকায় দেখা যায়, আরও একটি টিলা কেটে সড়ক প্রশস্ত করা হয়েছে। ৪০০ থেকে ৫০০ ফুট এলাকাজুড়ে টিলা কেটে সড়কটি চওড়া করা হয়েছে। কোথাও ১০ ফুট, আবার কোথাও ১৫ ফুট পর্যন্ত প্রশস্ত করা হয়েছে। কাটা অংশের উচ্চতা ১০ থেকে ১২ ফুট। স্থানীয়দের ভাষ্য-দীর্ঘদিন ধরে সড়কটি অব্যবহৃত অবস্থায় ছিল। বাগান প্রতিষ্ঠার পর থেকে সড়কটির উল্লেখযোগ্য সংস্কার হয়নি। সম্প্রতি বাগান কর্তৃপক্ষ নিজেদের প্রয়োজনে টিলা কেটে সড়কটি চলাচলের উপযোগী করছে। অর্ধশত বছরের পুরোনো তারাখোঁ রাবার বাগানটি সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবস্থিত। বাগান কর্তৃপক্ষের তথ্যানুযায়ী, ১৯৮২-৮৩ অর্থবছরে ১১৮ একর জমিতে বাগান সৃষ্টির মাধ্যমে এর কার্যক্রম শুরু হয়। বর্তমানে বাগানের মোট আয়তন দুই হাজার ৯৪০ একর। এর মধ্যে উত্তোলিত বাগানের পরিমাণ দুই হাজার ৫০৯ একর এবং অফিস, বাসাবাড়ি ও অন্যান্য স্থাপনার জন্য রয়েছে ৪৩১ একর। এটি দেশের অন্যতম বৃহৎ রাবার বাগান। এ বাগানের উৎপাদন সক্ষমতা সংশ্লিষ্ট জোনের মোট উৎপাদন সক্ষমতার প্রায় এক-চতুর্থাংশ। সড়ক সংস্কার ও টিলা কাটার বিষয়ে তারাখোঁ রাবার বাগানের ব্যবস্থাপক সুজিত রায় ভৌমিক বলেন, ‘নিজেদের প্রয়োজনে সড়কটি সংস্কার করা হচ্ছে। আগে যেভাবে সড়কটি ছিল, তার কিছুটা সংস্কার করে সেভাবেই করা হচ্ছে। সেখানে বন বিভাগ বা পরিবেশ অধিদপ্তরের অনুমতি নেওয়ার বিষয়টি আসে না। তবে পরিবেশ অধিদপ্তর বলছে, এ ধরনের কাজে অনুমতির বিষয়টি গুরুত্বপূর্ণ। চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের রিচার্জ কর্মকর্তা মো. আশরাফ উদ্দিন বলেন, ‘আমার জানামতে, কেউ অনুমতি নেননি। আইন অনুযায়ী বনের ভেতর সড়ক নির্মাণের সুযোগ নেই। সবার এ আইন মেনে চলা উচিত। বনের ভেতর সড়ক হলে জবরদখলসহ নানা সমস্যা তৈরি হয়। বিষয়টি নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলব।’

Advertisement

Advertisement

আরও পড়ুন

ভুয়া ভাউচারে অর্থ আত্মসাৎ

ভুয়া ভাউচারে অর্থ আত্মসাৎ

ফটিকছড়িতে বনের ভেতর টিলা কেটে সড়ক নির্মাণ

ফটিকছড়িতে বনের ভেতর টিলা কেটে সড়ক নির্মাণ

ইংলিশ অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে স্থান আদিলের বিশ্বমঞ্চের স্বপ্নে বাধা অর্থ

আদিলের বিশ্বমঞ্চের স্বপ্নে বাধা অর্থ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী চার যুগেও কাটেনি নাম বিড়ম্বনা

চার যুগেও কাটেনি নাম বিড়ম্বনা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম